লোকাল চালু না হলেও বাড়বে ট্রেন, চলবে ইন্টারসিটি স্পেশাল, বিশেষ নিরাপত্তা স্টেশনে
লোকাল চালু না হলেও বাড়বে ট্রেন, চলবে ইন্টারসিটি স্পেশাল, বিশেষ নিরাপত্তা স্টেশনে
গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন আগে মানুষের জীবন তারপর লোকাল ট্রেন চালু নিয়ে কথা বলব। তার পরেই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসের শেষেই চালু হবে ইন্টারসিটি স্পেশাল ট্রেন। এছাড়া শুক্রবার থেকে আরও ৪৩টি স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদহ এবং হাওড়া শাখায়। একই সঙ্গে স্টাফ স্পেশাল ট্রেনের জন্য স্টেশন গুলিতে নিরাপত্তা বাড়াল রেল। প্রসঙ্গত উল্লেখ্য লোকাল ট্রেন চালু এবং স্টাফ স্পেশাল ট্রেনে নিত্য যাত্রীদের উঠতে দেওয়ার দাবিতে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে একাধিক স্টেশনে।

লোকাল ট্রেন চলবে না
গতকালই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মানুষের জীবন আগে। লোকাল ট্রেন চালু হলেই ফের বাড়বে করোনা সংক্রমণ। তখন মানুষের জীবন বিপন্ন হবে। তিনি সেটা চান না। আগে মানুষের জীবন। তাই কষ্ট হচ্ছে জেনেও এখনই লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত তিনি নিতে নারাজ।

লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ
লোকাল ট্রেন চালুর দাবিতে গত কয়েকদিন ধরেই একাধিক স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। সোনারপুর স্ট্রেশনে রেলের স্পেশাল ট্রেন আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। প্রায় ঘণ্টা চারেক অবরোধের পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। গতকাল শিয়ালদহ মেইন শাখায় ট্রেন আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। তাঁরা দাবি করেছেন লোকাল ট্রেন চালু করতে হবে। নইলে কাজে যেতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের।

চলবে স্পেশাল ট্রেন
আজ থেকেই শিয়ালদহ শাখায় ৪৩টি স্পেশাল ট্রেন চালানো শুরু হয়েছে। সোমবার থেকে সেটা আরও বাড়বে বলে জানিয়েছে রেলওয়ে। ১৬ মে থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারির পরেই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। একাধিক দূর পাল্লার ট্রেনও বাতিল করা হয়। জুন মাসের প্রথম চালু করা হয় বেশ কিছু দূর পাল্লার ট্রেন।

চলবে ইন্টারসিটি এক্সপ্রেস
জুন মাসের শেষ সপ্তাহ থেকেই ৭টি ইন্টারসিটি এক্সপ্রেস চালু করতে চলেছে রেল। সোমবার থেকে চালু হবে হাওড়া-আসানসোল, হাওড়া-বোলপুর, দু'টি হাওড়া-মালদহ, হাওড়া-ধানবাদ, টাটা-আসানসোল, শিয়ালদহ-রামপুরহাট স্পেশাল ট্রেন। সেই সঙ্গে চারটি পুজো স্পেশাল ট্রেনের পরিষেবা সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications