কিছুক্ষণের মধ্যে উত্তর-দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায়, জেনে নিন বিস্তারিত

কিছুক্ষণের মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং দক্ষিণবঙ্গে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি হতে পারে, ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে।

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বর্ষার কারণেই এই বৃষ্টি বলে জানানো হয়েছে।

ফের চেনা ছন্দে মৌসুমী বায়ু। ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের সতর্কতার কারণে পুরসভা পাম্পিং স্টেশনগুলিকেও অ্যালার্ট করা হয়েছে।

এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। কিছুটা ভ্যাপসা গরমও রয়েছে। বৃষ্টি হলে গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে বলেই অনুমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+