মরশুমের প্রথম প্রবল বর্ষণে কলকাতার বিভিন্ন অংশের জল-চিত্র! দেখুন ভিডিও
সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়। জল জমে যায় উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায়। জমা জল সরিয়ে দিতে কন্ট্রোল রুমও খোলে কলকাতা পুরসভা।
সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়। জল জমে যায় উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায়। জমা জল সরিয়ে দিতে কন্ট্রোল রুমও খোলে কলকাতা পুরসভা। দু-এক জায়গায় সঙ্গে সঙ্গে জল নেমে গেলেও বেশ কিছু জায়গায় জল নামতে বেশ দেরি হয়।
প্রবল বর্ষণে সেন্ট্রল এভিনিউ, থিয়েটার রোড, আমির আলি এভিনিউ-সহ বেশ কিছু জায়গায় জল জমে যায়। জল জমে যাওয়ায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
এক নজরে কলকাতার বিভিন্ন অংশের জল-ছবি

বেহালার শীলপাড়া
অন্যবারের এবারেও জলমগ্ন বেহালার শীলপাড়া

রাজারহাট
মেট্রোরেলের কাজ চলতে থাকায় বিপর্যস্ত নিকাশি ব্যবস্থা

দক্ষিণ কলকাতা
বৃষ্টিতে রাস্তাঘাট ছিল অন্যদিনের তুলনায় ফাঁকা

হাওড়া ব্রিজ
এদিন হাওড়া ব্রিজ ছিল অন্যদিনের তুলনায় ফাঁকা












Click it and Unblock the Notifications