'সাজানো' মামলা, আলিপুরের ঘটনায় জামিন সবাইকে

গত ১৪ নভেম্বর কলকাতার আলিপুরে একটি জবরদখল হওয়া জমি উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশকে তাড়া করে মারমুখী জনতা। বাঁচতে পিঠটান দেন পুলিশকর্মীরা। কিন্তু থানা পর্যন্ত তাড়া করে আসে বিক্ষোভকারীরা। তারা থানায় ঢুকে ভাঙচুর চালায়। পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশকেই পেটায়। প্রাণে বাঁচতে টেবিল, আলমারির তলায় লুকিয়ে পড়েন পুলিশকর্মীরা।
আরও পড়ুন: থানায় হামলা তৃণমূলের, পুলিশকর্মীরা লুকোলেন টেবিলের তলায়
এদিকে, অভিযোগ ওঠে যে, শাসক দলের চাপে আসল অপরাধীদের না ধরে পাঁচজন নিরীহ যুবককে ধরে এনেছে পুলিশ। যদিও পুলিশ যথারীতি তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করে। এদিন আলিপুর আদালতে তোলা হলে বিচারক দেখেন, পুলিশের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। কেস ডায়েরিতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণের উল্লেখ নেই। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কেউই আলিপুর এলাকার বাসিন্দা নয়। পুলিশের অভিপ্রায় নিয়েই এর জেরে প্রশ্ন উঠেছে। তাই সরকারি আইনজীবী ধৃতদের জেল হেফাজতের আর্জি জানালেও বিচারক জামিনে মুক্তি দেন অভিযুক্তদের।












Click it and Unblock the Notifications