এসএসকেএমের মধ্যে চলল গুলি, গুলিবিদ্ধ কলকাতা পুলিশের এসআই

আজ শনিবার সকালে বাহিনী নিয়ে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে ডিউটিতে যান সিকিওরিটি কন্ট্রোল অফিসার। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ পরেই ট্রমা কেয়ার সেন্টারের ভিতর থেকে গুলির শব্দ শুনে ছুটে যান অন্য পুলিশ কর্মীরা।

এসএসকেএমে চলল গুলি। ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ কলকাতা পুলিশের এক এসআই।

এসএসকেএমের মধ্যে চলল গুলি, আতংকে হুড়োহুড়ি

আজ শনিবার সকালে বাহিনী নিয়ে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে ডিউটিতে যান সিকিওরিটি কন্ট্রোল অফিসার। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ পরেই ট্রমা কেয়ার সেন্টারের ভিতর থেকে গুলির শব্দ শুনে ছুটে যান অন্য পুলিশ কর্মীরা।

গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই এসআই-কে। পাশেই পড়েছিল সার্ভিস রিভলবার। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন গুলিবিদ্ধ পুলিশ অফিসার।

প্রাথমিক তদন্তে অনুমান, সার্ভিস রিভলবার থেকেই গুলি চলেছে। কীভাবে গুলি চলল, খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সাতসকালে একটি সরকারি হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+