গুলিতে আহত তৃণমূলকর্মীর মৃত্যু! স্থানীয়দের অভিযোগ শুনলে 'চমকে' যাবেন

শেষ পর্যন্ত মারাই গেলেন বনগাঁর গোপালনগরের তৃণমূল কর্মী অজিত দেবনাথ। আরজি কর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর ওপর হামলা হয়। গুলি লাগে তাঁর পায়ে।

শেষ পর্যন্ত মারাই গেলেন বনগাঁর গোপালনগরের তৃণমূল কর্মী অজিত দেবনাথ। আরজি কর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর ওপর হামলা হয়। গুলি লাগে তাঁর পায়ে। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে ভর্তি করানো হয় আরজি কর হাসপাতালে।

গুলিতে আহত তৃণমূলকর্মীর মৃত্যু! স্থানীয়দের অভিযোগ শুনলে চমকে যাবেন

বৃহস্পতিবার গভীর রাতে স্বভাবতই উত্তর ২৪ পরগনার গোপালনগরের সুন্দরপুরের বাড়িতে ঘুমোচ্ছিলেন তৃণমূল কর্মী অজিত দেবনাথ। জানলা দিয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জানা গিয়েছে গুলি লাগে পায়ে। গুলিতে আহত হন অজিত দেবনাথের স্ত্রী। দুজনকেই প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অজিত দেবনাথকে ভোরে নিয়ে যাওয়া হয় আরজি করে।

ঘটনা নিয়ে তৃণমূলের তরফে দায় চাপানো হয়েছে বিজেপি ও সিপিএম-এর দিকে। যদি বিরোধীরা আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই আক্রমণ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তৃণমূলের একটি অংশ নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছিল। সেই নিয়েই বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই খুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+