'হয় এসইজেড নয়তো টাকা ফেরত দাও', রাজ্যকে কড়া চিঠি ইনফোসিসের

কলকাতা, ৫ মে : বহুদিন ধরে রাজ্য সরকার ও তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের মধ্যে চলা দ্বন্দ্বে নয়া মোড়। এবার সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ইনফোসিস।

এক চিঠিতে ইনফোসিসের তরফে রাজ্যকে জানানো হয়েছে যে, হয় তাঁদের এসইজেড (স্পেশাল ইকোনমিক জোন) তকমা দেওয়া হোক অথবা অগ্রিম হিসাবে যে টাকা তারা সরকারের কাছে জমা রেখেছিল তা ফেরত দেওয়া হোক।

'হয় এসইজেড নয়তো টাকা ফেরত দাও', রাজ্যকে কড়া চিঠি ইনফোসিসের


এদিন ইনফোসিসের এক উচ্চপদস্থ কর্তা বলেন, "আমরা রাজ্য সরকারকে বলেছি, হয় আমাদের এসইজেড দেওয়া হোক অথবা অগ্রিম টাকা ফেরত দেওয়া হোক।" এক্ষেত্রে তাদের বক্তব্য, দেশের ১১ টি রাজ্যে ইনফোসিসের শাখা রয়েছে এবং সব রাজ্যের সরকারই তাদের এসইজেড তকমা দিয়েছে।

প্রসঙ্গত, নিউটাউনে ইনফোসিসের নামে ৫০ একর আয়তনের ফাঁকা জমি রয়েছে। সেখানেই এসইজেড (স্পেশাল ইকনমিক জোন) তকমা চান ইনফোসিস কর্তারা। কিন্তু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এসইজেড নিয়ে নীতিগতভাবে আপত্তি জানানোয় তা আটকে গিয়েছে।

এইবছরের ৭ জানুয়ারি গ্লোবাল বিজনেস সামিটে এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন ইনফোসিস কর্তারা। কিন্তু এসইজেড-এর কথা উঠতেই বেঁকে বসেন মমতা। সংস্থার তরফে মুখ্যসচিব সঞ্জয় মিত্রর সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু তিনি বলে দেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফলে সেই থেকে জটে আটকে ইনফোসিসের ভবিষ্যত।

ইনফোসিসকে নিউ টাউনের ওই জমি দেওয়া হয়েছিল ২০১০ সালে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর আগ্রহে সাড়া দিয়েই সংস্থাটি রাজ্যে বিনিয়োগ করতে রাজি হয়। কিন্তু ক্ষমতা বদলের পর থেকে একচুলও কাজ এগোয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+