তথ্য-প্রযুক্তি শিল্পে জটিলতা কাটল রাজ্যের, ৫০ কোটি জমা দিয়ে জল্পনায় জল ঢালল ইনফোসিস
ইনফোসিস নিয়ে অবশেষে জটিলতা কাটতে চলেছে। জমি জট কাটাতে ইনফোসিস ৫০ কোটি টাকা জমা দিয়েছে ইতিমধ্যেই। বিধানসভায় শনিবার ইনফোসিস নিয়ে সমস্ত বিতর্কের অবসান ঘটালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
কলকাতা, ১৭ ডিসেম্বর : ইনফোসিস নিয়ে অবশেষে জটিলতা কাটতে চলেছে। জমি জট কাটাতে ইনফোসিস ৫০ কোটি টাকা জমা দিয়েছে ইতিমধ্যেই। বিধানসভায় শনিবার ইনফোসিস নিয়ে সমস্ত বিতর্কের অবসান ঘটালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানালেন, প্রমাণ হয় ইনফোসিস নিয়ে যা রটনা হচ্ছিল, তার পুরোটাই মিথ্যা, গুজব। একজন শিল্পপতি যখন এতটাকা বিনিয়োগ করেন, তখন ধরে নেওয়া যেতেই পারে তাঁর সদর্থক পরিকল্পনা রয়েছে।
তথ্য প্রযুক্তি জগতে ইনফোসিস একটা বড় নাম। ক'দিন ধরেই জল্পনা চলছিল, রাজ্য থেকে পাত্তাড়ি গোটাতে পারে ইনফোসিস। বিশেষ করে রাজারহাটে একটি জমি নিয়ে বিতর্কের সূত্রপাত। হিডকোর একটি জমি নেওয়া সত্ত্বেও সেই টাকা জমা দিচ্ছিল না ইনফোসিস।

এদিন বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকম জানান, ইনফোসিস ৫০ একর জমির জন্য ৫০ কোটি টাকা জমা দিয়েছে ইতিমধ্যেই। শুধু ইনফোসিসই নয়, উইপ্রো, কগনিজ্যান্টও জমির জন্য আবেদন করেছে। ফলে তথ্য-প্রযুক্তি শিল্পে একটা বড়রকম সম্ভবনা তৈরি হতে চলেছে রাজ্যে।
এদিনই ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। এদিনই ইনফোসিস নিয়ে জটিলতা মিটে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলল রাজ্য। তাই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে ফিরহাদ হাকিম এই শিল্প-জট কাটার কথা জানিয়ে দিলেন। এতদিন যে জল্পনা চলছিল, তার নিবৃত্তি ঘটল এই ইনফোসিস সদর্থক পদক্ষেপ গ্রহণ করায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications