ED-র দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া, কোন মামলায় হাজিরা জোর জল্পনা রাজনৈতিক মহলে

সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি হর্ষ নেওটিয়া। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগেই তিনি পৌঁছে যান ইডির দফতরে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইডির তলবের পরেই তিনি উপস্থিত হয়েছেন এখানে।

তবে কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে তা জানা যায়নি এখনও। হর্ষ নেওটিয়া নিজেও জানিয়েছেন তিনি ইডির দফতর থেকে বেরিয়ে বিস্তারিত জানাবেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় বিভিন্ন নির্মাণ সংস্থার নাম প্রকাশ্যে এসেছিল। সেই সূত্রেই হর্ষ নেওটিয়াকে তলব করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Harsh neotia

জানা গিয়েছে আর্থিক লেনদেনের তথ্য জানতেই হর্ষ নেওটিয়াকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। নিয়োগ দুর্নীতির কালো টাকা একাধিক নির্মাণ কারী সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে বলে জানতে পেরেছিল তদন্তকারী সংস্থা ইডি। তাতে হর্ষ নেওটিয়ার সংস্থাও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান সেই কারণেই শিল্পপতি হর্ষ নেওটিয়াকে তলব করা হয়েছে।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একের পর এক দুর্নীতির তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। নিয়োগ দুর্নীতির টাকা যে নানা মাধ্যমে সাদা করা হয়েছে তার দাবি করেছিলেন বিজেপি নেতারাও। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি রাজ্যের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে। পার্থ চট্টোপাধ্যায়, মািনক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। জেলে রয়েছেন পর্যদের প্রাক্তন সভাপতি থেকে শুরু করে একাধিক আধিকারীক।

কুন্তল ঘোষ সহ একাধিক শাসক দলের নেতাকেও গ্রেফতার করা হয়েছে। নিয়োগ দুর্নীতির রেশ ধরেই রেশন দুর্নীতির তথ্যও প্রকাশ্যে আসে। সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তার রেশ ধরেই সন্দেশখালির বাঘ শাহজাহান শেখকে গ্রেফতার। প্রায় দেড় মাস পরে তাকে গ্রেফতার করতে পেরেছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+