১৬ দিন পর বুধবার নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য
১৬ দিন ধরে একটানা দাম বাড়ার পর এবার বুধবার নিম্নমুখী পেট্রোপণ্যের মূল্য। কলকাতায় এদিন লিটার পিছু ডিজেলে মূল্য কমেছে ৫৬ পয়সা। অন্যদিকে, পেট্রোলে কমেছে ৫৯ পয়সা।
১৬ দিন ধরে একটানা দাম বাড়ার পর এবার বুধবার নিম্নমুখী পেট্রোপণ্যের মূল্য। কলকাতায় এদিন লিটার পিছু ডিজেলে মূল্য কমেছে ৫৬ পয়সা। অন্যদিকে, পেট্রোলে কমেছে ৫৯ পয়সা। কলকাতায় এদিন লিটার পিছু ডিজেলের মূল্য ৭১.৩০ টাকা এবং পেট্রোলের মূল্য ৮০.৪৭ টাকা।

তবে স্থানীয় করের কারণে একএক শহরে মূল্য হ্রাস হয়েছে এক এক রকমের। যেখানে দিল্লিতে পেট্রোলে কমেছে ৬০ পয়সা, মুম্বইয়ে কমেছে ৫৯ পয়সা। দিল্লিতে ডিজেলে কমেছে ৫৬ পয়সা এবং মুম্বইয়ে কমেছে ৫৯ পয়সা।
বুধবার দেশের চার মেট্রো শহরে ডিজেলের মূল্য, দিল্লিতে ৬৮.৭৫ টাকা, মুম্বইয়ে ৭৩.২০ টাকা, কলকাতায় ৭১.৩০ টাকা এবং চেন্নাইয়ে ৭২.৫৮ টাকা।
মঙ্গলবার দেশে এযাবতকালের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গিয়েছিল পেট্রোল ও ডিজেলের দাম।
ভারতে পেট্রোল ও ডিজেলের মূল্য সিঙ্গাপুরের গ্যাসোলিনের মূল্য এবং আরব গালফ ডিজেলের মূল্যের সঙ্গে যুক্ত।












Click it and Unblock the Notifications