India-Bangladesh Train Update: বাতিল করা হল বন্ধন-মৈত্র এক্সপ্রেস! কবে চালু হবে ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন?

India-Bangladesh Train Update: স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ। আতঙ্ক ভুলে মানুষ ধীরে ধীরে রাস্তায় বের হতে শুরু করেছেন। নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবরতী সরকার গঠন হয়েছে বাংলাদেশে। এরপরেই অনেকটাই সে দেশে অবস্থা শান্ত। অফিস এবং বিভিন্ন সরকারি দফতরগুলিও খুলতে শুরু করেছে।

এমনকি ভার‍ত এবং বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন শুরু হয়েছে। কিন্তু এখনও স্বাভাবিক নয় দু'দেশের মধ্যে ট্রেন (India-Bangladesh Train Update) পরিষেবা। কবে ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন শুরু হবে তা নিয়ে ভারতীয় রেলের (Indian Rail) তরফে কিছু জানানো হয়নি।

India-Bangladesh Train Update

India-Bangladesh Train Update: একমাস ধরে প্রায় বন্ধ ট্রেন পরিষেবা -

ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক যাত্রীবাহী ট্রেন চলে। মৈত্রী এক্সপ্রেস সহ রয়েছে বেশ কয়েকটি। কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। কার্যত সেই সময় থেকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস সহ সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যেই ফের একবার বন্ধন এক্সপ্রেস বাতিল (India-Bangladesh Train Update) করা হল।

কলকাতা খুলনা কলকাতার মধ্যে চলাচল করে এই ট্রেন। কিন্তু আজ ২২ অগাস্ট ট্রেনটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কলকাতা এবং খুলনা থেকেই বাতিল করা হয়। পাশাপাশি আগামীকাল শুক্রবারও মৈত্রী এক্সপ্রেসও বাতিল থাকছেন বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বারবার ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের।

India-Bangladesh Train Update: টিকিটের মূল্য রিফান্ড করা হবে

আগামী ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বাতিল থাকবে বন্ধন এক্সপ্রেস। এজন্য সমস্ত টিকিটের মূল্য রিফান্ড করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। কলকাতা স্টেশনের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরানো হবে। তবে এজন্য বেশ কিছু শর্ত রয়েছে।

India-Bangladesh Train Update: কবে স্বাভাবিক হবে পরিস্থিতি

ভারত এবং বাংলাদেশর ট্রেন চলাচল খুব শীঘ্রই শুরু হবে, সাক্ষাৎকারে বাংলাদেশের সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন বেনাপোল বন্দরের আধিকারিক রেজাউল করিম। তিনি বলেন, 'খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন এবং বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য পরিবহন ট্রেনটি চালুর বিষয়ে ভারতের বন্দর প্রশাসনের সঙ্গে কথা হয়েছে আমাদের।

তারা জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে এই বিষয়ে খুব শীঘ্রই আলোচনা হবে। আর তা শীঘ্রই হতে পারে। আর এরপরেই দুদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেজাউল করিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+