ভাড়া বৃদ্ধির দাবি! এই সপ্তাহেই বাস ধর্মঘটের ডাক মালিক সংগঠনগুলির

ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস ও মিনিবাস সংগঠনগুলি। ৭ জুন থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস ও মিনিবাস সংগঠনগুলি। ৭ জুন থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ন্যুনতম ভাড়া ৯ টাকা করার দাবি করা হয়েছে বাস মালিকদের তরফে। কলকাতা ও দুই ২৪ পরগনার প্রায় সাড়ে সাত হাজার বাস ও মিনিবাস এই ধর্মঘটে অংশ নেবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার বাস সংগঠনগুলিকে এই ধর্মঘটে সামিল করার চেষ্টা চলছে বলেও জানা গিয়েছে।

ভাড়া বৃদ্ধির দাবি! এই সপ্তাহেই বাস ধর্মঘটের ডাক মালিক সংগঠনগুলির

আর আবেদন নিবেদন নয়। এবার সরাসরি অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের হুমকি। সোমবার রাতে বৈঠকে বসেছিলেন বিভিন্ন পরিবহণ সংগঠনের প্রতিনিধিরা। সেখানে ভাঙা বৃদ্ধিতে অনড় বাস মালিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাকে সহমত হন বলেই জানা গিয়েছে।

আগে থেকে পেট্রোপণ্যের দাম কিছুটা বেড়েছিল। আর কর্ণাটকের বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে অনেকইটাই। আর যে হারে তা কমছে তাতে কোনও লাভই হচ্ছে না বলে বাস মালিকদের সংগঠনগুলির।

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রমজান মাসে ভাড়া বৃদ্ধির দাবি অনৈতিক।

এবছরের ফেব্রুয়ারিতে ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকদের একাধিক সংগঠন।

২০১৪-র অগাস্ট মাসে বাস মালিকদের সংগঠনগুলি টানা ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই সময় পরিস্থিতি সামাল দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+