IT Raid kolkata: আয়কর দফতরের স্ক্যানারে অরূপ বিশ্বাসের ভাই, ম্যারাথন তল্লাশি আধিকারিকদের
IT Raid kolkata: কেটে গিয়েছে প্রায় ২৪ ঘণ্টা। এখনও আয়কর তল্লাশি চলছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। নিউ আলিপুরের বাড়িতে এই তল্লাশি চলছে। একই সঙ্গে আরও ছয় জায়গায় আয়কর তল্লাশি চলছে বলে খবর। যার মধ্যে কাউন্সিলার জুই বিশ্বাসের তৃণমূল কার্যালয় রয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়েল স্টেড ব্যবসায়ী বাড়িতেও আয়কর আধিকারিকরা বুধবার সকাল থেকে একটানা তল্লাশি (IT Raid kolkata) চালাচ্ছেন বলে খবর। আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বরূপ বিশ্বাসকেও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভিত্তিতে দফাউ দফায় আয়কর আধিকারিকরা জেরা করছেন বলেও খবর।

পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও জেরা করা হচ্ছে বলেও খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও প্রতি হিংসা করতেই মন্ত্রীর ভাই'য়ের বাড়িতে আয়কর দফতরকে ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি তৃণমূলের (AITMC)। ভোটের আগে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ।
যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিজেপির বিরুদ্ধে। বলে রাখা প্রয়োজন, বুধবার ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত নেমেছ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়করের আধিকারিকরা।
সেই মতো ওই দুই সংস্থার কয়েকটি ঠিকানায় পইছে যান আধিকারিকরা। আর সেই সূত্র ধরেই রাজ্যের মন্ত্রী তথা প্রভাবশালী তৃণমূল নেতার ভাই'য়ের বাড়িতেও পৌঁছে যান আয়কর আধিকারিকরা। বুধবার একেবারে ভোর পাঁচটা নাগাদ তাঁর নিউ আলিপুরের বাড়িতে পৌছয় আয়কর।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর ভাই'য়ের গোটা বাড়ি। আর সেই তখন থেকে প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও স্বরূপের বাড়িতে এক নাগাড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন আয়কর আধিকারিকরা। ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, দাদা রাজ্যের মন্ত্রী হলেও তৃণমূলের বড় পদে রয়েছেন স্বরূপও। এমনকি অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন। তাঁর স্ত্রী দলের কাউন্সিলার।
সামনেই লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গিয়েছে ভোটের তারিখও। আদর্শ আচরণ বিধিও লাগু হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কেন্দ্রীয় এজেন্সির এহেন তৎপরতা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তল্লাশি চলাকালীন স্বরূপের বাড়ির নীচে ভিড় তৃণমূলকর্মীদের।












Click it and Unblock the Notifications