কলকাতায় আয়কর হানা, এক কোটি টাকা উদ্ধার ভোটের আগে!
ফের কলকাতা শহরে টাকা উদ্ধার। মহানগরের বিভিন্ন জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে পাওয়া খবর অনুযায়ী বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। মোট টাকার অঙ্ক এক কোটি। কী কারণে এত পরিমাণ টাকা রাখা হয়েছিল? তাই নিয়ে তদন্ত চলছে।
বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায়। শহরে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়েছে। মহানগরের ১০ টি জায়গায় এই তল্লাশি চলছে বলে খবর। সেখানেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পাওয়া খবরে কলকাতার তিন হোর্ডিং ব্যবসায়ীর অফিসে আধিকারিকরা হানা দিয়েছিলেন।

ধর্মতলা সহ একাধিক জায়গায় হানা দেওয়া হয়। মূলত ব্যবসায়ীদের অফিসেই এই তল্লাশি অভিযান চলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুটি অফিসে তল্লাশি চালানোর সময় ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এত নগদ কেন জমা করা ছিল? সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারী সেই সব বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন।
লোকসভা নির্বাচনের প্রচার কলকাতা শহরে পুরোদমে চলছে। আগামী ২০ তারিখ পঞ্চম দফায় নির্বাচন রয়েছে হাওড়া জেলার দুটি কেন্দ্রে। এছাড়াও শ্রীরামপুর কেন্দ্রে ভোট হবে ওই দিন। কলকাতায় আগামী ১ জুন ভোট হবে। সেই কারণে নিরাপত্তার কড়াকড়ি আরও বাড়ানো হচ্ছে। ভোটের হাওয়া পুরো মাত্রায় এরপর মহানগরে ছড়িয়ে পড়বে।
প্রশাসন নজরদারি চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল। ভোটের জন্যই কি এই টাকা জড়ো করে রাখা হয়েছিল? সেই প্রশ্ন উঠছে।
গত এক মাসে কলকাতার বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। বড়বাজার, ধর্মতলা চত্বর থেকে টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ সাত - আট লক্ষ টাকা সম্প্রতি উদ্ধার করে। এছাড়াও মোটা টাকার বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে।
লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত এক মাসে এক কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছিল। এবার তল্লাশিতে এই টাকা উদ্ধার হল।












Click it and Unblock the Notifications