কলকাতায় তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর হানা! কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি
লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তৎপরতা বাড়িয়েছে। এদিন সাত সকালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালায় আয়কর দফতর। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর দফতরের আধিকারিক্রা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন। তবে আয়কর তল্লাশি এদিন শুধু স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটেই নয়, কলকাতার আরও দুই প্রমোটটরের বাড়িতেও তল্লাশি চলে। প্রসঙ্গত স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার কাউন্সিলর। নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট।

তবে এদিন স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে কেন তল্লাশি তার কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে আয়কর দফতর সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নথি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এদিন স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি ও অন্য নির্মাণ সংস্থার অফিসে তল্লাশির কোনও যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি।
এদিকে তল্লাশি অভিযানের খবর পাওয়ার পরেই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের নিচে ভিড় করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তবে তৃণমূলের তরফে এদিনের আয়কর অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেছেন, এই তল্লাশি থেকে পরিষ্কার, বিজেপি ম্যাচ হেরে গিয়েছে। আসলে বিজেপি যখন ম্যাচ হেরে যায়, কখন তারা গাঁত-নখ বের করে।
আয়কর দফতর সূত্রে খবর, এদিন ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত নেমেছ কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। তার প্রেক্ষিতে ওই দুই সংস্থার কয়েকটি ঠিকানায় এদিন তল্লাশি চালানো হচ্ছে। অন্তত পাঁচটি দলে ভাগ হয়ে বেহালা-সহ কলকাতার কয়েকটি জায়গায় তল্লাশি চালানোর কথা জানা গিয়েছে।
প্রসঙ্গত, অরূপ বিশ্বাস বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তিনি টালিগঞ্জের বিধায়ক। তাঁর সঙ্গে টলিউডের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সম্পর্ক খুবই ভাল। আর স্বরূপ বিশ্বাস টডিউডের একটি সংগঠনের নেতৃত্ব দেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications