অনলাইন অর্ডার রিটার্নের ক্ষেত্রে দেশের বাকি মেট্রো শহরগুলিকে পিছনে ফেলল কলকাতা

অনলাইন অর্ডার রিটার্নের ক্ষেত্রে দেশের বাকি মেট্রো শহরগুলিকে পিছনে ফেলল কলকাতা

দশেরার পর এবার দীপাবলিতেও দেশব্যাপী আলোর রোশনাইয়ে সেজে উঠতে চলেছে গোটা দেশ। আর উৎসবকে সামনে রেখে বিক্রিবাটা বাড়াতে একাধিক আকর্ষণীয় অফারে নিজেদের ডালি সাজিয়েছে বিভিন্ন অনলাইন বিপণন সংস্থা।

অনলাইন অর্ডার রিটার্নের ক্ষেত্রে দেশের বাকি মেট্রো শহরগুলিকে পিছনে ফেলল কলকাতা


ইতিমধ্যেই অনলাইন কেনাকাটার উপর ক্লিক-পোস্টের করা একাটি সমীক্ষায় দেখা যাচ্ছে অনলাইন 'অর্ডার রিটার্নের’ ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। প্রায় প্রত্যেক বছরই দুর্গাপুজো, দশেরা, কালীপূজো, ভাই ফোঁটাকে সামনে রেখে বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে ক্রেতাদের সামনে হাজির হয় এই অনলাইন বিপণন সংস্থা গুলি। আর ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে প্রিয়জনের উপহার, কিছুই কিনতে বাদ রাখেনি উৎসব প্রিয় বাঙালী।

এদিকে এবার ক্লিক পোস্টের করা ওই বিশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে অর্ডার করার পর নির্দিষ্ট বস্তুটি পছন্দসই না হলে পুনরায় ফেরতের ক্ষেত্রে দেশের সব শহরকে পিছনে ফেলেছে তিলোত্তমা। পাশাপাশি তিন লক্ষ অর্ডারের উপর লাগাতার সমীক্ষা চালানোর পর দেখা যাচ্ছে পুনরায় ফেরতের আবেদন করা অনলাইন অর্ডার গুলির মধ্যে প্রায় ৯০শতাংশ ক্রেতাই 'ক্যাশ অন ডেলিভারি অপশনটি’ বেছেছেন। অর্থাৎ প্রোডাক্টটি হাতে মেলার পরই টাকা দিতে স্বচ্ছন্দ বোধ করেছেন প্রায় সিংহভাগ ক্রেতা।

অন্যদিকে ক্লিক পোস্টের ওই বিশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে উৎসবের মরসুমে দেশের বাণিজ্য-নগরী মুম্বইয়ের থেকে প্রায় আড়াই গুন বেশি অর্ডার ফেরত দিতে চেয়েছেন কলকাতার ক্রেতারা। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। দেশের মেট্রো শহর গুলির মধ্যে মুম্বই রয়েছে তালিকার একদম শেষ প্রান্তে।

অন্যদিকে উৎসবের মরসুমে সর্বাধিক অনলাইন অর্ডারের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে দিল্লি, দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। পাশাপাশি জনসংখ্যার ভিত্তিতে টায়ার ২ তালিকায় থাকা শহর গুলির মধ্যে সর্বাধিক অর্ডারের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদ, দ্বিতীয় স্থানে জয়পুর। তারপরই জায়গা করে নিয়েছে রয়েছে লক্ষ্ণৌ।

'ক্যাশ অন ডেলিভারি’ ছাড়াও ওই বৈদ্যুতিন বিপণন সংস্থাগুলিতে রয়েছে 'প্রিপেড অর্ডারের’ সুবিধাও। তাতে অনেক ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি কিছু অসুবিধার মধ্যে পড়তে হলেও সুবিধা রয়েছে প্রচুর পরিমাণে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। ক্লিক পোস্টের সমীক্ষায় দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ৫৩ শতাংশ ক্ষেত্রেই প্রথম থাপে ডেলিভারির সময় ক্রেতারা তা নিতে অস্বীকার করেছেন। যদিও প্রিপেড ডেলিভারির ক্ষেত্রে তার পরিমাণ মাত্র ২৯ শতাংশ। পাশাপাশি বর্তমানে ক্রেতাদের পছন্দ মতো জায়গা ও সময়ে ই-কমার্স সংস্থা গুলি একাধিকবার ডেলিভারির সুযোগ প্রদান করতে শুরু করলে অর্ডার রিটার্নের পরিমাণ সামগ্রিক ভাবে প্রায় ৬০ শতাংশ কমেছে বলেও ওই সমীক্ষা থেকে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+