আরজি করে লাল জামা পরা ওই ব্যক্তি কে? কী দাবি করলেন মানস গুমটা?

আরজি করের ঘটনায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে উত্তাল সারা দেশ। এরই মধ্যে সেমিনার রুমের অকুস্থলে 'লাল জামা' পরা রহস্যময় এক ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

কে এই লাল জামা পরা ব্যক্তি। আরজি কর হাসপাতালের সঙ্গে তার সম্পর্কটাই বা কী? ন্যক্কারজনক ঘটনার রাতে কি তিনি ছিলেন চার তলার ওই অংশে? সেমিনার রুমের ভিতর তার অস্তিত্ব কি পাওয়া গিয়েছে? একের পর এক প্রশ্ন ধেয়ে আসছে এখন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায়।

RG KAR

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনও অবধি কেবল সঞ্জয় রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, কেবল একজন নয়। একাধিক ব্যক্তি ওই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। তাদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? সেই প্রশ্ন উঠছে। পুলিশ কি দুষ্কৃতীদের আড়াল করতে চাইছে? সেই প্রসঙ্গ আরও জোরালো হচ্ছে।

এর মধ্যেই সেমিনার রুমের একটি ফুটেজ সামনে এসেছিল। সেখানে দেখা গিয়েছে, বহু মানুষ ভিড় করেছে। সেমিনার রুমে পুলিশ কর্মী থেকে আইনজীবী, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তেমনই কথা জানা যাচ্ছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। এই পরিস্থিতিতে সেমিনার রুমের ক্রাইম সিন, তথ্য কতটা সঠিক ভাবে রয়েছে? এই প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, কোনও কিছুই নষ্ট হয়নি।

পুলিশের তরফে রীতিমতো সাংবাদিক সম্মেলন করা হয়। ওই ব্যক্তিকে 'ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ' বলে দাবি করা হয়েছে। এদিকে চিকিৎসক সংগঠনের নেতাদের একটা অংশ তা মানতে নারাজ। আর এই ইস্যুতে প্রবল বিতর্কের মাঝেই মুখ খুললেন অ্যাসোসিয়াশান অফ হেলথ সার্ভিস ডক্টরের প্রাক্তন সাধারণ সম্পাদক মানস গুমটা।

রবিবার বাঁকুড়ায় তিনি বলেন, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরও একটা মিথ্যা পুলিশ-প্রশাসনের কাছ থেকে আসছে। পুলিশের তরফে ওই লাল জামা ব্যক্তিকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করা হয়েছে। তখন তারাই তার নাম পরিচয় দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। মানুষের কাছে পরিচয় নিয়ে আসুক। মানুষ জানতে চায় ওই 'ক্রাইম স্পটে' কারা কারা গেলেন!

আইএমএ-র তরফেও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ এখন একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলছে! এখনই ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে না আনলে মানুষের ক্ষোভ আরও বাড়বে। এই কথাই তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+