আরজি কর তদন্তে আজই ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই

কলকাতা হাইকোর্টের শুনানির কয়েক ঘণ্টার মধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনায় নয়া মোড়৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তরুণী জুনিয়র চিকিৎসক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। আজ বুধবার সকাল থেকেই সিবিআই তাদের কাজ শুরু করে দিয়েছে।

আরজি কর হাসপাতালে ইতিমধ্যেই সিবিআইয়ের একটা দল চলে গিয়েছে। তারা সেখানে তল্লাশি অভিযান, নমুনা সংগ্রহের কাজ চালাবে। অন্য দিকে সিবিআইয়ের বিশেষ টিমও হাজির হয়েছে শহর কলকাতায়। সিবিআই দ্রুত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিতে চাইছে।

আরজি কর হাসপাতালে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। তরুণী জুনিয়র চিকিৎসককে খুন, ধর্ষণের অভিযোগ। উত্তাল হয়েছে রাজ্য - রাজনীতি৷ রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও কর্মবিরতিতে চলে গিয়েছেন৷ সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইতিমধ্যেই।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ৷ সাংবাদিক সম্মেলন করেছিল কলকাতা পুলিশ। গোটা ঘটনা সঞ্জয় একা ঘটিয়েছে। সেই দাবি পুলিশের পক্ষ থেকে শুরুতে করা হয়েছে৷ আদালতের নির্দেশে সেই সঞ্জয় এখন পুলিশ হেফাজতে রয়েছে৷

এই সিভিক পুলিশ সঞ্জয় রায়, ঘটনায় গোলমেলে চরিত্র৷ তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। আর সেই সঞ্জয়কেই এবার দ্রুত নিজেদের হেফাজতে চাইছে সিবিআই৷ আধিকারিকরা সঞ্জয়কে ধারাবাহিক জেরা করবেন। তার পেট থেকে কথা বার করতে হবে।

সঞ্জয় পুলিশের কাছে কোনও মুখ খোলেনি বলে খবর৷ সঞ্জয়কে হাসপাতালের ভিতর ঘুরতে দেখা গিয়েছে৷ সঞ্জয়ের হেডফোন পাওয়া যায় অকুস্থলে৷ সঞ্জয় সেই রাতে মদ্যপ অবস্থাতেও ছিল। একা সঞ্জয় কি এই নারকীয় কাজ করতে পারবে? তার শারীরিক ক্ষমতা কি এই জঘন্য অপরাধ করতে সক্ষম? সেই প্রশ্ন উঠছে।

সেই সব কিছুই এবার সিবিআই খতিয়ে দেখবে। ঘটনার পরতে পরতে যে রহস্য। আর সেই রহস্য যে ঢাকা দেওয়ার চেষ্টা চলছে। এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছে বলে মত একটা অংশের। সেই কারণে সিভিক পুলিশ সঞ্জয় রায়ের কথা বার করা অত্যন্ত জরুরি। এই কথা জানাচ্ছে সিবিআই।

সিবিআই ইতিমধ্যে কেস ডায়েরি নিয়েছে পুলিশের থেকে। ধর্ষণ, খুন সহ চারটি ধারায় মামলা রুজু করেছে। কলকাতা হাইকোর্টকেও তদন্তের গতিপ্রকৃতি জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে৷ সে কারণে, দ্রুত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। মনে করছে কেন্দ্রীয় এজেন্সি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+