এগিয়ে এলেন মমতা-মোদী উভয়েই! কুণালের ডাকে ইতিবাচক সাড়ায় বাঁচল অসহায় প্রাণ

দুরারোগ্য রোগে আক্রান্ত রোগিণীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। জটিল অপারেশনের জন্য নিজেই উদ্যোগী হয়ে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান।

দুরারোগ্য রোগে আক্রান্ত রোগিণীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। জটিল অপারেশন ও চিকিৎসার জন্য নিজেই উদ্যোগী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান তিনি। দুজনের কাছেই তরুণীর চিকিৎসায় সাহায্যের আবেদন করেন। দুদিক থেকেই সাড়া পেলেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় বিরল অস্ত্রোপচার হল রোগিণীর।

এগিয়ে এলেন মমতা-মোদী উভয়েই! কুণালের ডাকে ইতিবাচক সাড়ায় বাঁচল অসহায় প্রাণ

কুণাল ঘোষ ফেসবুকে জানান, টাকি বয়েজ স্কুলের প্রাক্তনী সংগঠনের সাধারণ সম্পাদক পার্থসারথি রাহা তাঁকে জানিয়েছিলেন ওই রোগিণীর দুরারোগ্য ব্যাধির কথা। চিকিৎসার জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাঁর অপারেশন ও অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য তা পর্যাপ্ত ছিল না। এই চিকিৎসার খরচ আরও ব্যয়বহুল ছিল।

সেই কারণে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন প্রাক্তন সাংসদ। ওই তরুণীর চিকিৎসার জন্য উভয়ের কাছ থেকেই তিনি সাড়া পান। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ ৯৫ হাজার টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিল থেকে ১ লক্ষ টাকা অনুমোদন হয়।

এগিয়ে এলেন মমতা-মোদী উভয়েই! কুণালের ডাকে ইতিবাচক সাড়ায় বাঁচল অসহায় প্রাণ

টাকা জোগাড় হওয়ার পর দুদিন আগে ওই তরুণীর অপারেশন হয়। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর আবেদন মেনে রোগিণীর পাশে দাঁড়ানোয় তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান, আরও যাঁরা সাহায্যের হাত বাড়িতে দিয়েছিলেন তাঁদেরও। সকলের ঐকান্তিক চেষ্টাতেই ওই তরুণী নতুন জীবন পেতে চলেছেন বিরল অস্ত্রোপচারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+