কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল, দাবি উঠল সিআইডি তদন্তের

পুরুলিয়ায় বলরামপুরে দুই বিজেপি কর্মীর হত্যার প্রতিবাদে শনিবার কলকাতায় বিজেপি একটি বিক্ষোভ মিছিল করল।

গত তিনদিনের মধ্যে পুরুলিয়ার বলরামপুরে বিজেপির দুই কর্মী খুন হয়েছেন। তা নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ জানালো বিজেপি। শনিবার কলকাতার সঙ্গে বিজেপির প্রতিবাদ মিছিল হয় পুরুলিয়া, হাবড়া, পোলবা, চন্দ্রকোনা, কাটোয়া, মেদিনীপুর, হাওড়া, মহম্মদ বাজার, তারকেশ্বরেও।

কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল

এদিন বলরামপুরের ঘটনার প্রতিবাদ পৌঁছে গেল রাজধানীর বুকে। বিকেল পাঁচটা নাগাদ কলকাতার বিজেপির রাজ্য দপ্তর থেকে মিছিল বের হয়। চলে বৌবাজার পর্যন্ত। মিছিলের মূল দায়িত্বে ছিলেন মহিলা মোর্চার নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বের অনেকেই। মিছিল ঘিরে ছিল ব্যাপক পুলিশি ব্যবস্থা। মিছিলের জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

২৯ তারিখ খুন হন বলরামপুরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো। সেই খুনের প্রতিবাদে এদিন আগে থেকেই বিকেল পাঁচটা থেকে মোমবাতি মিছিল করার পরিকল্পনা ছিল বিজেপির। এদিন সকালে বলরামপুরেরই দাভাগ্রামে দুলাল কুমার নামে আরেক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে বিজেপি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আইওয়াশের জন্য।

মিছিল থেকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী বলেন, 'আজ রাজ্যে বিজেপি কর্মীদের শহিদ হতে হচ্ছে। খুন করা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে। আমরা ছেড়ে দেব না। মুখ্যমন্ত্রী প্রথম খুনের ক্ষেত্রে চুপ করে ছিলেন। দ্বিতীয় মৃত্যুর পর তিনি ভয় পেয়ে নিজেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ সব তথ্য-প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। পুরুলিয়া বাসী তথা রাজ্যবাসী চায় এই দুই খুনের সঠিক বিচার হোক। তাই আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। পুরুলিয়াকে জ্বালাতে চাইলে, বাংলার মানুষ সারা বাংলা জ্বালিয়ে দেবে।'

এদিনই পুলিশের পক্ষ থেকে বহিরাগত তত্ত্ব দেওয়া হয়। তা নিয়ে বিজেপি নেত্রী বলেন, 'ওরা খুন করে আর সবসময়ই বলে বাইরে থেকে এসে মেরে দিয়ে গিয়েছে। বহিরাগত হলে সেটা সঠিকভাবে প্রমাণ করতে হবে। বীরভূমেও তাই বলেছিল। 'বহিরাগত তত্ত্ব'-এর ঢং-এর রাজনীতি আজ আর কেউ বিশ্বাস করবে না।'

এদিন দিল্লির বঙ্গ ভবনের সামনেও বিক্ষোভ জানানো হয় বলরামপুরের দুই খুনের। আজ রাতেই রাজ্য বিজেপির একটি প্রতিনিধিদল যাবে বলরামপুরে। কোনও কর্মসূচী নয়, পরিবারের পাশে থাকতেই তাঁরা এদিন পুরুলিয়া যাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি পুরুলিয়ায় জয়ী পঞ্চায়েত সদস্যদের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+