দেড় বছরে ফেসবুকে পাঁচ লক্ষ 'লাইক' পেয়েছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২২ ডিসেম্বর: ১৫ জুন, ২০১২ থেকে ২২ ডিসেম্বর, ২০১৩।

মাত্র ১৮ মাসে ফেসবুকে ৫,০৪,২৩৫টি 'লাইক' পেয়ে কার্যত রেকর্ড গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত তাড়াতাড়ি এত 'লাইক' পাওয়া সাধারণত বিরল ঘটনা। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, 'লাইক' পাওয়ার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রয়েছেন নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল ও বসুন্ধরা রাজে সিন্ধিয়া। লোকসভা ভোটের আগে এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি ডেরেকের।

তিনি বলেন, "গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত জানাতে ফেসবুককে মাধ্যম হিসাবে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ, সব ক্ষেত্রে ফেসবুকে নিজের মতামত তুলে ধরেছেন। নিজের জেলা সফর, সরকারি অনুষ্ঠান ইত্যাদির ছবি ফেসবুকে দেওয়া ছাড়াও বিভিন্ন উৎসবে তিনি মানুষকে শুভেচ্ছা জানান।"

তৃণমূল নেতাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, ফেসবুকের এত 'লাইক'-ই তার প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+