লোকসভা ভোটে অভিষেককে হারাতে মরিয়া বিরোধীরা? তাঁর জন্মদিনে নৈহাটির বড়মার মন্দিরে পুজো-যজ্ঞ পার্থ ভৌমিকের

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মরিয়া বিরোধীপক্ষ। তৃণমূলকে এবার হারাতে হবে। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেককে জিততে দেওয়া চলবে না। এই বক্তব্য প্রথম শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াতে পারেন। এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

রাজ্য রাজনীতিতে এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে জোর লড়াই হবে। এমন কথা বলছেন বিরোধীপক্ষ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেও এই কথা স্বীকার করেছেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হারার সম্ভাবনা থাকছে। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, চাপ হবে। ওই কেন্দ্রে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে একটা বড় অংশের ভোট তিনি পাবেন।

Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়ে যেতে পারেন। এমন মনে করছেন অধীর চৌধুরী। শুধু তাই নয়, সিদ্দিকী প্রার্থী হলে বিজেপি বাম কংগ্রেসের পক্ষ থেকে তাকে সমর্থন করা হবে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। এখন থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র রীতিমতো চর্চায় উঠে আসছে। যদিও তৃণমূল কংগ্রেস বিরোধীদের এই বক্তব্যকে পাত্তা দিতে রাজি নয়।

তৃণমূল নেতৃত্বের দাবি তৃতীয় বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই জিতে সংসদ ভবনে যাবেন। স্বয়ং নরেন্দ্র মোদী ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনিও জিতবেন না। তৃণমূল কংগ্রেস এই বিষয়কে রীতিমতো চ্যালেঞ্জের আকারে নিয়েছে। এ কথা মনে করছে ওয়াকিবহাল মহল।

২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক। গোটা রাজ্যে ডায়মন্ড হারবার কেন্দ্র মডেল নজির তৈরি করেছে। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। এবারও ওই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অভিষেক। বিরোধীরা তাকে হারানোর জন্য রোড ম্যাপ তৈরি করছেন। এ কথা পরিষ্কার।

২০১৯ সালে তিন লক্ষের বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। তিন লক্ষ ভোট নিজেদের দিকে নিয়ে এসে অভিষেককে হারানো যথেষ্ট কঠিন। সেই তৃণমূল বিরোধী হাওয়া রাজ্যে নেই। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কীভাবে কোন নিরিখে অভিষেককে হারানোর ছক কষা হচ্ছে? তাই নিয়েও রয়েছে প্রশ্ন।

আজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সোমবার রাত বারোটার পরে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক নৈহাটির বড়মার মন্দিরে গিয়েছিলেন। অন্যান্য তৃণমূল নেতা, নেতৃত্ব ছিলেন তার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পুজো ও যজ্ঞ করা হয়েছে রাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+