বউবাজারে ফিরল ধসের আতঙ্ক, মেট্রো প্রকল্পে মাটির নীচ থেকে জল বেরোচ্ছে এলাকায়

আবারও বউবাজারে মাটির নীচ থেকে জল বেরোচ্ছে। ফের ফিরে এসেছে আতঙ্ক। মেট্রো রেলের কাজের জন্য এক সময় দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। ধসে যায় একাধিক বাড়ির অংশ। এবারও সেই একই জায়গা, দুর্গা পিতুরি লেনেই এই চাঞ্চল্যকর ঘটনা।

শুক্রবার সকাল থেকেই মাটির তলা থেকে জল বেরোচ্ছে৷ একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে বলে অভিযোগ। বেশ কিছু জায়গা দিয়ে বেশ ভালো গতিতে জল বেরোচ্ছে৷ আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষদের মধ্যে।

baubazar metro

ওই এলাকার বাড়িগুলি ফের ফাঁকা করে দেওয়া হচ্ছে। আবার কি মাটির নীচের জলস্তরে নাড়া পড়েছে। আবার কি ভূগর্ভস্থ প্রাকৃতিক জলাধারের জায়গায় লিক করেছে? পুজোর আগে কি তাহলে ফের ঠাঁইনাড়া হবেন এলাকার বাসিন্দারা? সেই প্রশ্ন জোরালো হচ্ছে। ফিরে আসছে অতীতের দুর্গা পিতুরি লেনের বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক।

বউবাজারের নীচ দিয়ে মেট্রো লেনের কাজ হচ্ছে। শুরুতে কয়েক বছর আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল৷ মাটি খোঁড়ার সময় জলস্তরে আঘাত লেগে যায়। জল বেরিয়ে মাটি আলগা হয়ে যায়। একের পর এক বাড়িতে ফাটল ধরে৷ বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে। দীর্ঘ দিন ওই এলাকায় বাসিন্দাদের থাকতে দেওয়া হয়নি৷

শুক্রবার ফের নতুন সঙ্কট সামনে এল৷ এই নিয়ে চতুর্থবার এই দুর্গা পিতুরি লেনে সমস্যা তৈরি হল৷ একাধিক বাড়ির নীচ থেকে জল উঠছে৷ পুরনো বিপর্যয়ের ঘটনা কি মাথাচাড়া দিল? সেই আশঙ্কা গ্রাস করেছে বাসিন্দাদের। এলাকার বাড়িগুলি থেকে সব খালি করে দেওয়া হয়েছে৷

এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কেএমআরসিএল কর্তারাও হাজির৷ ওই এলাকার জল বেরনোর জায়গা মেরামতির কাজ শুরু হয়েছে। কোনও একটি অংশ থেকে জল বার হচ্ছে। সেই জায়গা আটকানোর কাজ শুরু হয়েছে। অতীতের মতো বড় বিপর্যয় এবার নয়। প্রাথমিক
ভাবে এই কথা মনে করা হচ্ছে।

গতকাল রাত দেড়টা নাগাদ প্রথম এই জল বেরনোর কথা জানাজানি হয়৷ এরপর বাসিন্দারা একে একে বাড়ি থেকে বেরিয়ে আসেন। যতক্ষণ এই মেরামতির কাজ সম্পূর্ণ হচ্ছে, কাউকে বাড়িতে ফিরতে দেওয়া হবে না। এই কথাও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+