খাস কলকাতায় ভরসন্ধ্যায় চুরি এই অভিনেতার বাড়িতে!
খাস কলকাতার বুকে ভরসন্ধ্যায় চুরির ঘটনা। তাও আবার এক অভিনেতার বাড়িতে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে জানলা ভেঙে লুঠ করে নিয়ে যায় সবকিছু।
কলকাতা, ২৮ ডিসেম্বর : খাস কলকাতার বুকে ভরসন্ধ্যায় চুরির ঘটনা। তাও আবার এক অভিনেতার বাড়িতে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে জানলা ভেঙে লুঠ করে নিয়ে যায় সবকিছু। তবে অভিনেতার বাড়িতে ঢুকলেও অভিনেতার ঘরে তারা ঢুকতে পারেনি। পাশের ঘরেই ভাড়া থাকত এক পরিবার। তারা ঘর থেকেই আলমারির তালা ভেঙে নগদ চার হাজার টাকা ও চার ভরি সোনা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
মঙ্গলবার সন্ধ্যায় প্রিন্স গোলাম হোসেন শাহ রোডে এই ঘটনা ঘটে। অভিনেতা জয়ন্ত দত্ত বর্মনের বাড়িতে ভরসন্ধ্যায় হানা দেয় চোরের দল। তখন বাড়িতে কেউ ছিল না। বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢোকে চোর।

তবে ওই ঘরটিতে জয়ন্ত দত্ত বর্মন থাকতেন না। জয়ন্ত দত্ত বর্মনের ভাড়াটিয়া চন্দনকুমার গুহের পরিবার থাকত ওই ঘরে। তিনি বা তাঁর স্ত্রী কেউ-ই বাড়ি ছিলেন না ওই সময়। চোরেরা সেই সুযোগ নিয়ে লুঠ করে যায়।
বাড়ি ফিরে চন্দনবাবু দেখেন তাঁর ঘরের জানলা ভাঙা, আলমারির তালাও ভাঙা। গয়না, নগদ টাকা কিছুই নেই আলমারিতে। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications