বিজেপি-আরএসএস করলে সমাজ থেকে বের করে দেওয়া হবে মুসলিমদের, ফতোয়া বরকতির
বিজেপি বা আরএসএস করলে মুসলিম সমাজ থেকে বের করে দেওয়া হবে। ফতোয়া জারি করলেন টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা সৈয়দ নুর রহমান বরকতি।
বিজেপি বা আরএসএস করলে মুসলিম সমাজ থেকে বের করে দেওয়া হবে। ফতোয়া জারি করলেন টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা সৈয়দ নুর রহমান বরকতি। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, কোনও মুসলিম যদি বিজেপি বা আরএসএস করে, তবে তাঁর সমাজে ঠাঁই নেই। তাঁকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে সমাজচ্যুত করা হবে।
তিনি এদিন দ্ব্যর্থহীন ভাষায় ফতোয়া জারি করে জানান, 'আমি শাহি ইমাম, সমস্ত মুসলিম সমাজের প্রতিনিধিদের সতর্ক করে দিচ্ছে। কেউ বিজেপি বা আরএসএস করবেন না। যদি কেউ বিজেপি বা আরএসএস করেন তবে তাঁকে যোগ্য জবাব দেওয়া হবে।' এমনকী তাঁকে প্রকাশ্যে পেটানোর নিদানও দেন তিনি। এরপর তাঁকে মুসলিম সমাজ থেকে উৎখাত করা হবে।

আবার এদিন তাঁর মুখে এমন শর্তও শোনা গিয়েছে যে, বিজেপি যদি আরএসএসকে ছেড়ে দেয় এবং শুধু বিজেপিতে পরিণত হয়, তখনই কোনও মুসলিম বিজেপি করতে পারেন। তা ভিন্ন কারও বিজেপি করা যাবে না। এদিন আরএসএসের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, আরএসএস সদস্যরা হিজড়া। যারা মসজিদের সামনে জয় শ্রীরাম ধ্বনি তোলে, তাদের হিজড়া ছাড়া আর কীই-বা বলা যেতে পারে। এসব হিজড়াদের কাজ।
এই আরএসএস-ই রাজ্যে যত ঝামেলা পাকাচ্ছে। তার দোসর হয়েছে বিজেপি। অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে ইমাম বরকতির যুক্তি, মুসলিমদের প্রতিটি তলোয়ারের হিসেব দেওয়া থাকে থানায়। থানা থেকে অনুমতি নিয়েই মুসলিমদের মিছিল বের হয়। যুগ যুগ ধরে তা চলে আসছে। কিন্তু বিজেপি-আরএসএসের অস্ত্র মিছিলের কথা তো হঠাৎ করে আজ শোনা গেল!
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications