Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিরাপত্তা কোনও বিলাসিতা নয়, জুনিয়র ডাক্তারদের নিয়ে উদ্বিগ্ন আইএমএ, চিঠি গেল মমতার কাছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( আইএমএ)। জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন করছেন। সিনিয়র চিকিৎসকরাও রিলে অনশন শুরু করেছেন। গতকাল ১২ ঘণ্টার অনশন কর্মসূচি নেওয়া হয়েছিল সিনিয়র চিকিৎসকদের তরফে। এই সব কিছু নিয়েই এবার চিঠি লিখল আইএমএ।

পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আবহ৷ উৎসবে মেতে রয়েছে বহু মানুষ। একটা অংশ আবার প্রতিবাদে আছেন। ধর্মতলার অনশন মঞ্চে সাধারণ মানুষ উপস্থিত হচ্ছেন৷ আরজি কর কাণ্ডের দুই মাস পেরিয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকরা আন্দোলন জারি রেখেছেন।

Mamata Banerjee

জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন করছেন। সাত জন জুনিয়র চিকিৎসক এই অনশন করছেন৷ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। পরিস্থিতির দিকে নজর রেখেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পাঁচ দিন পেরিয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএ।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়েছে আইএমএ। জুনিয়র চিকিৎসকরা প্রায় এক সপ্তাহ ধরে অনশন আন্দোলন করছেন। তাঁদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আইএমএ তাঁদের দাবিগুলিকে ন্যায্য মনে করে। দাবিগুলিকে সমর্থনও করে। এই কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকার এই সব দাবি মানতে সক্ষম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক।

এই চিঠি কি রাজ্য সরকারের উপর চাপ বাড়ালো? সেই কথাই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ। কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা কোনও বিলাসিতা নয়। সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীকে এই সমস্যা মেটাতে অনুরোধ করেছে আইএমএ। গোটা দেশের চিকিৎসকরা এখন উদ্বিগ্ন৷ জুনিয়র চিকিৎসকদের বাঁচাতে মুখ্যমন্ত্রী সচেষ্ট হোক৷ আর্জি করেছে আইএমএ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+