আইআইএসআর-এর মেধাবী ছাত্রের রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার হস্টেলে
ফের মেধাবী ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা শহরে। সোমবার বিকেলে হস্টেলের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল সাগর মণ্ডল নামে ওই ছাত্রের।
কলকাতা, ২ মে : ফের মেধাবী ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা শহরে। সোমবার বিকেলে হস্টেলের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল সাগর মণ্ডল নামে ওই ছাত্রের। সাগর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চের মেধাবী ছাত্র। কলেজ হস্টেল থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। ছাত্ররাই প্রথম লক্ষ্য করেন সাগরের দেহ ঝুলতে। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
নদিয়ার হরিণঘাটার বাসিন্দা সাগর। পড়াশোনায় অত্যন্ত ভালো। সে কেন আত্মহত্যা করল, তা নিয়েই শুরু হয়েছে ধন্দ। কোনও সুইসাইড নোটও মেলেনি। ফলে আরও রহস্য ঘণীভূত হয়েছে। বন্ধুরা জানিয়েছে, আগের দিন রাত পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছে। তখন কথা বলে কিছুই মনে হয়নি। ঠিকঠাক ছিল সাগর। এর মধ্যে কী এমন হল যে, সাগর আত্মহত্যার পথ বেছে নিতে দ্বিধা করল না।

কলেজ সূত্র জানা গিয়েছে, সাগর শেষ সেমিস্টারে বসেনি। সোমবার সকালেই সেমিস্টার ছিল কলেজে। কিন্তু সাগর পরীক্ষা দিতে আসেনি। কেন সে পরীক্ষা দিল না? কী এমন ঘটল? তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ দেহ পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে পুলিশ।












Click it and Unblock the Notifications