কিছু লোকের খারাপ কাজে সবার বদনাম! কুৎসা বন্ধ না করলে রুখে দাঁড়াব, হুঁশিয়ারি সৌগত রায়ের
কিছু লোকের খারাপ কাজে সবার বদনাম! কুৎসা বন্ধ না করলে রুখে দাঁড়াব, হুঁশিয়ারি সৌগত রায়ের
গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরির নিদানের পরে ফের একবার বিরোধীদের (Opposition) নিশানা করলেন তৃণমূলের (trinamool congress) বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy)। বিরোধীদের উদ্দেশে তাঁর হুমকি বার্তা কুৎসা বন্ধ করুন। উত্তর ২৪ পরগনার খড়দার এক অনুষ্ঠানে তাঁর এই হুমকি বার্তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

সবাইকে চোর বললে রুখে দাঁড়ানোর ডাক
খড়দার অনুষ্ঠানে সৌগত রায় বলেন, কেউ দোষ করে থাকলে তাঁর শাস্তি হবে। কিন্তু সবাইকে চোর বললেন তাঁরাও রুখে দাঁড়াবেন। উপযুক্ত শিক্ষা দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি দুর্নীতি কাণ্ডে এখন জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁরবান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটির বেশি নগদে উদ্ধার হয়েছে। অন্যদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গরু পাচার মামলায় গ্রেফতারের পর থেকে তাঁর পরিবারের বিভিন্ন সদস্যের নামে একের পর এক জায়গাএবং সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে বলে দাবি সিবিআই-এর। যা নিয়ে বিরোধীরা নিশানা করে বলছেন, তৃণমূলের সবাই চোর।

দলের কিছু খারাপ লোকের জন্য বদনাম সবার
দল যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা স্বীকার করে নিয়েছেন, সৌগত রায়। তিনি বলেছেন দলের কিছু লোকের খারাপ কাজের জন্য সবার বদনাম হচ্ছে। দল যে খারাপ কাজ মেনে নেয়নি, তা জানিয়েছেন সৌগত রায়। তিনি বলেছেন, যাঁরা করেছে, তাঁকে সরিয়ে দেওয়াহয়েছে। আর যাঁরা খারাপ কাজ করছেন, দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। তিনি দাবি করেছেন, তৃণমূলের ৯৫ শতাংশ কর্মীই সৎ এবং নিষ্ঠাবান।
দিন কয়েক আগে সৌগত রায় পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে ফারাক করেছিলেন। তিনি বলেছিলেন, পার্থর ক্ষেত্রে ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তা হয়নি।

দিন কয়েক আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি
সৌগত রায়ের এই হুঁশিয়ারি নতুন কিছু নয়। দিন কয়েক আগে তাঁর নিজের সংসদীয় ক্ষেত্র দমদমে দলীয় এক কর্মসূচিতে তিনি বলেছিলেন, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। সেদিনও তিনি বলেছিলেন, তৃণমূলের সবাইকে চোর বলে মিছিল করলে
পার্টি অফিসের মধ্যে ঢুকে যেতে হবে।

বিরোধীদের প্রতিক্রিয়া
সৌগত রায়ের হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি দিদিকে খুশি করতে আর আগামীবারের টিকিট নিশ্চিত করতেই এইসব বলছেন সৌগত রায়। বাংলায় বর্তমানের দুর্নীতির জন্য তৃণমূল দায়ী, বলেছেন তিনি। দিলীপ ঘোষের দাবি,এর পিছনে সবাই কমবেশি যুক্ত।
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী সৌগত রায়ের হাত পেতে টাকা নেওয়ার কথা স্মরণ করিয়েছেন। তিনি বলেছেন, দিন যত যাচ্ছে কিছু নেতার অসব্যতা বাড়ছে। তিনি তৃণমূলের সবাইকে নিশানা করে স্লোগান তুলেছেন, ওয়ান-টু-থ্রি-ফোর, তৃণমূলের নেতারা চোর।












Click it and Unblock the Notifications