Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রকাশিত হল এই বছরের আইসিএসই ও আইএসসির ফল

কলকাতা, ৬ মে : প্রকাশিত হল এবছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। সর্বভারতীয় এই পরীক্ষায় কলকাতার ছাত্রছাত্রীদের ফলাফল নজর কাড়ার মতো হয়েছে।

দশম শ্রেণির আইসিএসই-তে এ রাজ্যে যুগ্ম প্রথম হয়েছেন অর্ক চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা ভদ্র। দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ। অর্ক লা মার্টিনিয়র ফর বয়েজের ছাত্র ও ঐন্দ্রিলা জোকার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী।

প্রকাশিত হল এই বছরের আইসিএসই ও আইএসসির ফল

৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে রাজ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৬ জন ছাত্রছাত্রী। এরা হল মেধা গঙ্গোপাধ্য়ায়, তৃষিতা বসাক, উন্নতি জৈন, শ্রেয়া আগরওয়াল, দেবাংশ চন্দ ও সায়ন্তন প্রধান।

অন্যদিকে দ্বাদশ শ্রেণিতে আইএসসি পরীক্ষায় রাজ্য়ে যুগ্ম প্রথম হয়েছেন অর্কদেব সেনগুপ্ত ও কবিতা দেশাই। অর্কদেব সেনগুপ্ত পার্ক সার্কাস ডন বসকো স্কুলের ছাত্র। আর কবিতা ভবানীপুর গুজরাতি স্যোসাইটি স্কুলের ছাত্রী। দুজনেই পেয়েছেন ৯৯.২৫ শতাংশ নম্বর।

দ্বাদশের পরীক্ষায়ও দ্বিতীয় স্থানে মোট ৬ জন রয়েছেন। এরা হলেন অনুরণ চক্রবর্তী, ঋত্ত্বিকা হাজরা, রূপকথা কর, আদিত্য বিক্রম শেঠ, কেতুল মেহতা ও মৃণাল প্রধান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+