ICC World Cup 2023 Final: মদ-মাদক নিষেধ, ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ফাইনাল স্ক্রিনিংয়ে কড়া নির্দেশিকা যাদবপুরে
আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই শুরু মহারণ। গোটা দেশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের জ্বরে কাঁপছে। তাতে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। কিন্তু ছাত্রদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্দেশিকায় জানানো হয়েছে ম্যাচের স্ক্রিনিংয়ের নাম করে কোনও রকম বিশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। মদ এবং মাদক একেবারেই নিষিদ্ধ থাকবে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। ছাত্র মৃত্যুর ঘটনার পরেই এই কড়া পদক্ষেপ বলে জানানো হয়েছে। কয়েক মাস আগেই ব়্যাগিংয়ের ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে।

তারপর থেকেই একপ্রকার কড়া নজরদারিতে রয়েছে গোটা বিশ্ববিদ্যালয়। হোস্টেলে সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে একাদিক পদক্ষেপ করে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয়কে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে মদ এবং মাদক সেবনের অভিযোগ উঠেছে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। এই িনয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে।
ক্রিকেট ওয়ার্ল্ডকাপের স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করছে পড়ুয়ারা। সেকারণে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। গোটা দেশে এখন উন্মাদনা তুঙ্গে। কোথাও পুজো-যজ্ঞ চলছে। কোথাও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। একেবারে তুঙ্গে উন্নাদনা। রাজ্যেও তার আঁচ এসে পড়েছে। একাদিক পাড়ার ক্লাবে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে ক্রিকেট ম্যাচ দেখার জন্য।












Click it and Unblock the Notifications