এক ইঞ্চিও জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াব, নবান্নের গেটে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
রাজ্যের রাজনীতিতে বেনজির ঘটনা। নবান্নের গেটে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক ইঞ্চিও জায়গা ছাড়ব না। তাড়া করে বেড়াব।" মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শুভেন্দু। রাজ্য সরকারকে তিনি যে চ্যালেঞ্জ করলেন, তা পরিষ্কার।
নবান্নের সামনে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে তিনি দেখা করেছেন। বিজেপি বিধায়ক, সাংসদদের রাজ্য সরকারের তরফ থেকে কোনও আলোচনায় ডাকা হয় না। এই অভিযোগ শুভেন্দু করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তার কিছু সময় পরেই নবান্নে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনিও একাধিক দাবি জানিয়েছেন নবান্নে। রাজনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল। এমনই মনে করা হচ্ছে।
১৪৪ ধারা মেনে শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ক নবান্নে পৌঁছেছিলেন বুধবার। তিনি বলে নবান্নে আসেননি। কারণ কোনও কিছু অনুমতি চাইলে তা পাওয়া যায় না সরকারের পক্ষ থেকে। মুখ্যসচিবের সঙ্গে তিনি দেখা করার জন্য অপেক্ষা করেন। মুখ্যসচিব শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন।
ইউপিএ সরকারের থেকে নরেন্দ্র মোদী সরকারের সময় প্রকল্পের টাকা অনেক বাড়ানো হয়েছে। সেই খতিয়ান তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী কেন্দ্রের টাকা নষ্ট হয়েছে। সেই তালিকাও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বঞ্চিত করছেন। টাকা নয়ছয় করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কারণেই তথ্য জানাতে এসেছেন শুভেন্দু। এমন কথাই তাঁর মুখে শোনা গিয়েছে।
এই রাজ্যে বিরোধীদের ভোট দিলে ঘরছাড়া হতে হয়। ভোট লুট হয়। বার্ধক্যভাতা পাওয়া যায় না। এমন অভিযোগ শুভেন্দুর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমত চ্যালেঞ্জ করেছেন তিনি। "নবান্নে এসে বলে গেলাম। এক ইঞ্চিও জায়গা ছাড়ব না। আপনাকে তাড়া করে বেড়াব।" এদিন নবান্নে আধ ঘন্টা মতো ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications