রাজ্যে দাঙ্গা বরদাস্ত করব না,বাবরি ধ্বংসের দিনে হুঁশিয়ারি মমতার

গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় তিনি বলেন, "আমরা বাবরি মসজিদ ধ্বংসের নিন্দা করেছি। দাঙ্গাকে সমর্থন করি না। যারা দাঙ্গা বাধায়, তাদের রাজনৈতিক স্বার্থ আছে। আমরা তাই প্রতি বছর ৬ ডিসেম্বর জাতীয় সংহতি দিবস হিসাবে পালন করি। ১৯৯২ সালে বাবরি-কাণ্ডের পর দাঙ্গার বীভৎস চেহারা দেখেছি নিজের চোখে।" তাঁর অভিযোগ, তখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। তিনি দাঙ্গাপীড়িতদের সাহায্যে পথে নামলেও তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পথে নামেননি। দেখা যায়নি বুদ্ধবাবুকেও। সংখ্যালঘুদের অভয় দিয়ে মমতা বলেন, আপনারা এই রাজ্যে নির্ভয়ে থাকুন।












Click it and Unblock the Notifications