সনিকা মৃত্যু তদন্তে বিক্রমের চাঞ্চল্যকর স্বীকারোক্তি— ‘মদ খেয়েছিলাম মত্ত ছিলাম না’

ভোলবদলে উল্টো সুর বিক্রম চট্টোপাধ্যায়ের গলায়। পুলিশ সূত্রে খবর, বিক্রম স্বীকার করেছেন, তিনি মদ্যপান করেছিলেন ঠিকই, কিন্তু মত্ত ছিলেন না। তিনি সম্পূর্ণই সুস্থ ও স্বাভাবিক ছিলেন।

ভোলবদলে উল্টোসুর বিক্রম চট্টোপাধ্যায়ের গলায়। পুলিশ সূত্রে খবর, বিক্রম স্বীকার করেছেন, তিনি মদ্যপান করেছিলেন ঠিকই, কিন্তু মত্ত ছিলেন না। তিনি সম্পূর্ণই সুস্থ ও স্বাভাবিক ছিলেন। এবং গাড়ি চালানোর মতো অবস্থাতেই ছিলেন। মোট কথা তিনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, মদ খাওয়ার কারণে বেসামাল হয়ে এই দুর্ঘটনা নয়। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।[সনিকা-বিক্রম দুর্ঘটনা কাণ্ডে মিসিং লিঙ্ক কী কী? জেনে নিন একনজরে]

তবে কেন তিনি সাংবাদিক বৈঠকে মদ্যপানের কথা অস্বীকার করেছিলেন? পুলিশকে বিক্রম নাকি বলেছেন, 'আমি বলেছিলাম আমি মদ্যপ ছিলাম না। মদ খেয়েছিলাম অল্প। আর মদ খাওয়ার কারণে এই দুর্ঘটনা নয়। তাঁর দাবি, গাড়ির চাকা ট্রাম লাইনে পিছলে যাওয়াতেই বিপত্তি ঘটে। ব্রেক ফেলও করেনি। ট্রাম লাইনে চাকা পিছলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। তারপর উল্টে আয়।

সনিকা মৃত্যু তদন্তে বিক্রমের চাঞ্চল্যকর স্বীকারোক্তি— ‘মদ খেয়েছিলাম মত্ত ছিলাম না’

পুলিশ সূত্রে দাবি, বিক্রম জেরায় জানিয়েছেন, সেদিন সনিকাই তাঁকে পার্টিতে যাওয়ার কথা বলেছিলেন। সেই মতো শ্যুটিং সেরে তিনি সুইনহো লেন থেকে সনিকাকে গাড়িতে তোলেন। সেখানে তখন সনিকার আরও এক বন্ধু ছিলেন। রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি পার্টিতে যান সনিকা-বিক্রম। তারপর অন্য একটি পার্টিতেও তাঁরা গিয়েছিলেন বলে জেরায় জানিয়েছেন বিক্রম।

রাত সাড়ে ১২টা নাগাদ সনিকার এক বন্ধু সনিকাকে পার্টি থেকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু সনিকা বিক্রমের সঙ্গেই ফেরার কথা জানান তাঁকে। পুলিশের কাছে এই দাবি করেছেন বিক্রম। বিক্রমকে ফের ডাকা হতে পারে জেরার জন্য। বিক্রমের বয়ান ও সনিকার বন্ধুদের বয়ান খতিয়ে দেখবে পুলিশ। বিক্রমের গাড়ির ইলেকট্রনিক্স ডেটা রেকর্ডারও খতিয়ে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+