রেশন দুর্নীতির সঙ্গে আমার সম্পর্ক নেই, ইডি অফিস থেকে বেরিয়ে বললেন ঋতুপর্ণা
" আমাকে কোনও মামলায় তলব করা হয়নি।" ইডি দফতর থেকে বেরিয়ে এ কথাই বললেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দিন সকাল থেকেই ইডি অফিসের বাইরে তৎপরতা ছিল। টলিউডের অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত আজ কি আসবেন? সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সাড়ে বারোটা নাগাদ অভিনেত্রী সিজিও কমপ্লেক্সে গিয়ে পৌঁছান।
বিকেল সাড়ে পাঁচটার পরে ইডি অফিস থেকে ঋতুপর্ণা সেনগুপ্তকে বেরোতে দেখা যায়। পাঁচ ঘন্টার বেশি সময় অভিনেত্রী ইডি অফিসে ছিলেন। কী কথা হল? কেন তাঁকে ডাকা হয়েছিল? সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠে আসে।

অভিনেত্রীকে দেখে একাধিক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। প্রশ্নবাণ যেন তার দিকে ধেয়ে আসে। কিছুটা মেজাজ হারিয়ে অভিনেত্রী দিয়ে পিছনের দিকে চলে যান। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। কিছু কাগজ ইডি অফিসাররা চেয়েছিলেন। সেইসব ডকুমেন্ট আধিকারিকদের কাছে দেওয়া হয়েছে। এর বেশি কোনও কিছু নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন অভিনেত্রী।
রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছিল। তবে এই বিষয়ে মানতে চাননি অভিনেত্রী। ঋতুপর্ণা বলেন, "আমাকে কোনও মামলায় তলব করা হয়নি।" তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে কিছু ডকুমেন্ট চেয়েছিলেন। সেইসব কাগজপত্র জমা করতে বলা হয়েছিল। সেজন্যই তিনি এসেছিলেন ইডি অফিসে৷
ঋতুপর্ণা বলেন, " আমি কথা মতো কিছু কাগজপত্র জমা করে দিয়েছি৷ ইডি আধিকারিকরা সহযোগিতা করেছেন। আমিও সহযোগিতা করেছি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও কানেকশন নেই। একটা ডকুমেন্ট চেয়েছিল। আমি দিয়ে দিয়েছি৷ আমার একাউন্টেন্টও দিয়ে দিয়েছেন। আমার সহযোগিতায় ওঁরা খুশি।"
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে ছিল। তিনি এক বছর ধরে জেল হেফাজতে রয়েছেন। খাদ্যমন্ত্রী থেকে কি কোনও টাকা গিয়েছিল? রেশন দুর্নীতির টাকায় কি কোনও সিনেমা হয়েছে? সেই সব প্রশ্ন সামনে আসে৷ আর কোনও বিষয়ে কথা বলতে রাজি হননি ঋতুপর্ণা।
" এর থেকে বেশি কিছু আর বলতে পারব না। এরপর যখন কিছু হবে, আমি বলব।" পরিষ্কার জানান অভিনেত্রী। তাহলে কি আবার ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে আগামী দিনে আসতে হবে? সেই প্রশ্ন উসকে যাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications