স্ত্রী-র অর্ধনগ্ন ছবি ফেসবুকে, নোংরা কমেন্টে আত্মহত্যার হুমকি, বাবার প্রতি বিষোদ্গার মেয়েরও

সোশ্যাল মিডিয়ার ‘দাক্ষিণ্যে’ মূল্যবোধ হারাচ্ছে সমাজ। গোপনীয়তা হারাচ্ছে স্ত্রী-স্বামীর সম্পর্ক। স্ত্রী-র অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন স্বামী-ই।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ার 'দাক্ষিণ্যে' মূল্যবোধ হারাচ্ছে সমাজ। গোপনীয়তা হারাচ্ছে স্ত্রী-স্বামীর সম্পর্ক। স্ত্রী-র অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন স্বামী-ই। স্ত্রীর প্রতি সন্দিগ্ধ হয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন যে সমাজে মুখ দেখানোই দায় হয়ে দাঁড়াচ্ছে সন্তানদেরও। এমনই এক নোংরা রুচির নিদর্শন রাখল শহর কলকাতা।

স্ত্রীর অর্ধনগ্ন ছবি পোস্ট করার অভিযোগ উঠল বেঙ্গল টাক্সি ইউনিয়নের সভাপতি বিমল গুহর ছেলে সুমন গুহর বিরুদ্ধে। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেই উড়ে এল নানা কমেন্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মহত্যার হুমকি দিলেন অভিযুক্ত সুমন গুহর স্ত্রী। বাবাকে দেখে নেওয়ার হুমকি দিল মেয়েও।

স্ত্রী-র অর্ধনগ্ন ছবি ফেসবুকে, নোংরা কমেন্টে আত্মহত্যার হুমকি, বাবার প্রতি বিষোদ্গার মেয়েরও

বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। আলাদা থাকছিল তাঁরা। স্ত্রীর বিরুদ্ধে সুমনের অভিযোগ ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছে তাঁর স্ত্রী। আর এই কারণেই দু'জনের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। বন্ধুদের বারণ সত্ত্বেও প্রতিশোধ নিতে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে দেন সুমন। তারপরই সেই ছবিকে কেন্দ্র করে নানা কমেন্ট আসতে থাকে। তা পড়ে আত্মহত্যার হুমকি দেন সুমনের স্ত্রী নিশীথা।

মেয়ে এষাও বাবার বিরুদ্ধে সরব হয়। এষা সরাসরি হুমকি দিয়ে বলে মায়ের ছবিগুলি ডিলিট না করলে সে দেখে নেবে বাবাকে। আর মায়ের যদি কিছু ক্ষতি হয়, সে ছেড়ে কথা বলবে না। ফেসবুক কমেন্টে বাবার প্রতি বিষোদ্গার ঝড়ে পড়ে এষার। শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা বলছেন, এই ঘটনা আবারও সমাজের বিশ্বাসের বন্ধনকে আলগা করে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+