অবৈধ সম্পর্ক নিয়ে অশান্তির জেরে ট্যাংরায় স্ত্রী ও বাবাকে খুন ছেলের
একই পরিবারের দুজনের খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ট্যাংরা এলাকায়।
একই পরিবারের দুজনের খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ট্যাংরা এলাকায়। নিজের বাড়িতেই খুন হয়েছেন দুজন। জোড়া খুন ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পর্কে এরা শ্বশুর ও পুত্রবধূ। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। দুজনেই সিনিয়র সিটিজেন ছিলেন। শ্বশুরের নাম লি কা (৯০) ও পুত্রবধূর নাম মি হা (৬০)।

এঁরা ট্যাংরা এলাকায় বহুদিন ধরেই থাকতেন। একজনের দেহ বাড়ির দরজার সামনে এবং অন্য জনের দেহ উঠোনে পড়েছিল। পুলিশ জানিয়েছে, ভিতর থেকে দরজা বন্ধ ছিল। যার ফলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল না এই খুনের পিছনে কে বা কারা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহিলার স্বামী লিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে নিজের স্ত্রী ও বাবাকে খুন করার কথা স্বীকার করেছে সে। সূত্রের খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল লি। আর তা থেকেই স্ত্রীর সঙ্গে প্রায়শই অশান্তি লেগে থাকত। লি স্ত্রীকে মারধর করতেন বলে জানা গিয়েছে।
এভাবেই শুক্রবার সন্ধ্যা রাতে অশান্তি চরমে ওঠে এবং স্ত্রীকে খুন করে লি। বাবা বাঁচাতে গিয়েছিলেন পুত্রবধূকে। রাগের মাথায় তাঁকেও খুন করেছে ছেলে। এরপর ভিতর থেকে দরজা বন্ধ করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ ঘোরাঘুরির পর স্থানীয় লোকেদের ডেকে নিয়ে আসে। এবং বলে দরজা ভেতর থেকে বন্ধ সে খুলতে পারছে না। সে প্রাথমিকভাবে বোঝাতে চেষ্টা করেছিল এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে পুলিশ এসে জেরা করতে শুরু করে। এবং সে খুনের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications