একদিকে রাজভবন অভিযান, অন্যদিকে সিনিয়রদের সঙ্গে বৈঠকে নবান্ন! বাংলার নজর চিকিৎসকদের উপর

Hunger Strike of Junior Doctors: দুর্গাপুজো মিটতেই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে সামিল হতে ইতিমধ্যে একাধিক সরকারি হাসপাতাল থেকে 'গণইস্তফা' দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে আংশিক কর্মবিরতির ঘোষণা করেছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।

যদিও জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে। কলকাতার অন্তত ৩০ টি হাসপাতালে এই আংশিক কর্মবিরতি চলছে বলে খবর। অন্যদিকে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আজ সোমবার রাজভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকরা (Hunger Strike of Junior Doctors) । অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সম্প্রতি আদালতে প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই (CBI)।

Hunger Strike of Junior Doctors

তাতে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয়েরই নাম রয়েছে। আর এই চার্জশিট ঘিরে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসকরা। এর মধ্যেই সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আজ রাজভবন অভিযান করা হবে বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।

চিকিৎসকদের দাবি, সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তা অন্তত্য হতাশাজনক এবং দুর্বল। কেন সিবিআই'য়ের চার্জশিটে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসির নাম নেই তা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের। জানা যাচ্ছে, রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন জুনিয়র চিকিৎসকরা। যা খবর, দুপুর একটার সময় এই অভিযান শুরু হবে।

অন্যদিকে আজ সোমবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। যেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে। রবিবার রাতেই এই বিষয়ে সংগঠনগুলিকে নবান্নের তরফে ই-মেল করে করা হয়েছে।

যেখানে স্পষ্ট বলা হয়েছে দুপুর সাড়ে ১২ টার মধ্যে সমস্ত চিকিৎসক সংগঠনের তরফে দুই প্রতিনিধি জরুরি এই বৈঠকে যোগ দেন। আর এই বৈঠক ঘিরেই আশার আলো তৈরি হয়েছে। জট কাটার সম্ভাবনা দেখছেন অনেকেই।

যদিও আগেও বৈঠক হয়েছে। কিন্তু তা নিস্ফলা হয়েছে। এই অবস্থায় এদিনের বৈঠক নিয়ে প্রশ্ন একাধিক চিকিৎসক সংগঠনের। এমনকি আন্দলনরত জুনিয়র চিকিৎসকরাও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না। তাঁদের স্পষ্ট কথা, অভয়ার বিচার সহ ১০ দফা দাবিকে সামনে রেখে আন্দোলন-অনশন চলছে। আর সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ করা হচ্ছে অনশন চলবে বলে হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+