Junior Doctors' Hunger Strike: অনশনে চিকিৎসকরা, উপযুক্ত পদক্ষেপ, জানালেন সিপি! ধাক্কা হাইকোর্টেও
Junior Doctors' Hunger Strike: ধর্মতলায় রাস্তা আটকে চলছে ডাক্তারদের অবস্থান। এই নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। আজ সোমবার এনিয়ে দৃষ্টি আকর্ষণ করেন হাই কোর্টের এক আইনজীবী। আদালতকে তিনি জানান, রাস্তার অধিকাংশ জুড়়ে ডাক্তারেরা বসে রয়েছেন। আর তা থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে রাস্তা ছেড়ে দিয়ে কিংবা রাস্তার পাশে হাতে বসতে বলা হয় সেই সংক্রান্ত আবেদন কলকাতা হাইকোর্টের কাছে রাখেন ওই আইনজীবী।
কিন্তু সেই আবেদনে এদিন সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত সব মামলা বিচারাধীন রয়েছে। সেই কারণেই (Junior Doctors' Hunger Strike) কলকাতা হাইকোর্টের তরফে এহেন পদক্ষেপ বলে জানিয়েছেন ওই আইনজীবী। যা খুবই তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে ১৬৩ ধারা জারি রয়েছে ধর্মতলায়। এর মধ্যেই অবস্থান চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই বিষয়ে পযুক্ত পদক্ষেপ করবে কলকাতা পুলিশ? এমনটাই ইঙ্গিত দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। আজ সোমবার দুর্গাপুজোর একটি অনুষ্ঠানে যোগ দেন। আর সেখানেই তাঁকে ধর্মতলায় চলা জুনিয়র চিকিৎসকদের ধর্না নিয়ে প্রশ্ন করা হয়।
উত্তরে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, 'পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে।'' তবে কি পদক্ষেপ তা অবশ্য স্পষ্ট করেননি। যদিও এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বলে রাখা প্রয়োজন, ধর্মতলা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। ফলে যে কোনও ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর মধ্যেই ধর্মতলায় রাস্তা আটকে চলছে ডাক্তারদের এই অবস্থান। যদিও অনুমতি চেয়ে ডাক্তাররা ইমেল পাঠানো হয় লালবাজারে। যদিও সেই অনুমতি দেওয়া হয়নি। পুজোর সময় যান চলাচলে সমস্যা হবে। এই যুক্তি দেখিয়ে চিকিৎসকদের আবেদন খারিজ করে দেওয়া হয়। কিন্তু তা অগ্রাহ্য করেই মেট্রো চ্যানেলের সামনে অবস্থানে বসেও রয়েছেন চিকিৎসকরা। লাগাতার অনশন চালাচ্ছেন। এর মধ্যেই বড় মন্তব্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে প্রতীকী অনশন শুরু করেছেন সিনিয়র চিকিৎসকরাও। আজ সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার এই প্রতীকী অনশনে বসেছেন অন্তত ১০ জন সিনিয়র চিকিৎসক। সংহতির বার্তা দিতেই এহেন পদক্ষেপ বলে জানিয়েছেন তাঁরা (Hunger Strike of Junior Doctors) ।












Click it and Unblock the Notifications