শেষ দফায় ভোটের সারাদিন কেমন থাকবে আবহাওয়া, পূর্বাভাস জানাল হাওয়া অফিস

রবিবার সপ্তম তথা শেষ দফায় দক্ষিণবঙ্গের ৯টি আসনে ভোট। তবে তার আগে আবহাওয়া নিয়ে আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর।

রবিবার সপ্তম তথা শেষ দফায় দক্ষিণবঙ্গের ৯টি আসনে ভোট। তবে তার আগে আবহাওয়া নিয়ে আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। আর্দ্রতাজনিত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়াও ৮ জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী ২ দিন তাপপ্রবাহ বজায় থাকবে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২১.৫
কালিম্পং ২৫
কোচবিহার ৩০.২
জলপাইগুড়ি ৩১.১
শিলিগুড়ি ৩১.৩
মালদা ৩৭.৫

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী ২ দিন তাপপ্রবাহ বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৪০.৩
বাঁকুড়া ৪০.৬
আসানসোল ৪১.২
মেদিনীপুর ৩৯.৫
শ্রীনিকেতন ৩৮.৫
বর্ধমান ৩৮

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এছাড়াও মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৯.২
ব্যারাকপুর ৩৭.৫
দিঘা ৩৫.৯
দমদম ৩৮.৩
ক্যানিং ৩৭.৬
ডায়মন্ডহারবার ৩৫.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+