Fire At kolkata: পার্কস্ট্রিটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমদলের ৯টি ইঞ্জিন
Fire At kolkata: পার্কস্ট্রিটে বিধ্বংসী আগুন। প্রবল গরমে পুড়ছে বাংলা। চলছে তীব্র দাবদাহ। আর এর মধ্যেই পার্কস্ট্রিটের একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে। অ্যালেন পার্কের একেবারে উলটোদিকে বহুতলের মধ্যে একটি ক্যাফে রয়েছে। সেখানেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
ঘটনাস্থলে দমদলের ৯টি ইঞ্জিন কাজ করছে। তবে পরিস্থিতি যা তাতে আরও দমদলের ইঞ্জিন ঘটনাস্থলে (Fire At kolkata) যাচ্ছে। একেবারে যুদ্ধকালীন ততপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। অন্যদিকে যে বহুতলে আগুন লেগেছে, তার ঠিক পাশেই আরও একটি বড় বহুতল রয়েছে।

সেখানে যাতে আগুন (Fire At kolkata) না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ দমকল আধিকারিকদের। অন্যদিকে ঘটনার সময় ওই ক্যাফেতে বেশ কয়েকজন আটকে পড়ে বলে খবর। যদিও সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা অন্তত ৬ জনকে উদ্ধার করে বলে খবর। তবে দমকলের ক্ষেত্রে পর্যাপ্ত জল পেতে বেশ সমস্যা হচ্ছে।
আর সেই কারণে আগুন নেভানোর কাজে ফম (Fire At kolkata) ব্যবহার করছেন দমকল আধিকারিকরা। তবে আগুনের তীব্রতা এতটাই যে কালো ধোয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। কমে গিয়েছে দৃশ্যমানতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পার্কস্ট্রিট মানেই একাধিক অফিস। রয়েছে বহু মানুষের বাসের জায়গাও। আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কাজের দিন।
বহু মানুষ চাকরি সূত্রে পার্কস্ট্রিট যান। আর এমন একটা দিনে এমন ভয়াবহ ঘটনাকে (Fire At kolkata)কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিপদের আশঙ্কায় আশেপাশের সমস্ত অফিস খালি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘিরে রাখা হয়েছে এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে পার্কস্ট্রিটের একাংশের যান চলাচল। ফলে অন্য একটি অংশে তীব্র যানজট তৈরি হয়েছে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে গোটা এলাকা।
তবে কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে প্রবল গরমে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে অনুমান। যদিও আগুন নিয়ন্ত্রনে এলেই তা খতিয়ে দেখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে ওই ক্যাফেতে একাধিক দাহ্য পরদার্থ রাখা ছিল বলে খবর।
একাধিক গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে নানা রকম পণ্য ছিল বলে খবর। তেমন ভাবে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলেও খবর। এমনকি যেখানে আগুন লেগেছে সেই জায়গার অনুমতি রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে প্রশাসনের একাংশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications