ট্যাংরায় বিকট বিস্ফোরণে রাস্তায় ফাটল! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী
ট্যাংরায় শব্দ-আতঙ্ক। পরপর বিস্ফোরণের জেরে আতঙ্ক। ফুটপাত ও সংলগ্ন রাস্তায় ফাটল দেখা দেয়। ম্যানহোলের ঢাকনাও নির্দিষ্ট জায়গা থেকে সরে যায়।
ট্যাংরায় শব্দ-আতঙ্ক। পরপর বিস্ফোরণের জেরে আতঙ্ক। ফুটপাত ও সংলগ্ন রাস্তায় ফাটল দেখা দেয়। ম্যানহোলের ঢাকনাও নির্দিষ্ট জায়গা থেকে সরে যায়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুরসভার ইঞ্জিনিয়াররা। এলাকায় কিছুক্ষণের জন্য যান নিয়ন্ত্রণ করা হয়।

বিস্ফোরণে রাস্তায় ফাটল
বৃহস্পতিবার দুপুর। সেইসময় ট্যাংরা থানার কাছেই ডিসি দে রোড ও গোবিন্দ খাটিক রোডে পর পর বিস্ফোরণ। পথ চলতি সাধারণ মানুষ এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। রাস্তায় ফাটল দেখা দেয়।

সরে যায় ম্যানহোলের ঢাকনা
রাস্তায় বিস্ফোরণের জেরে ম্যানহোলের ঢাকনা সরে যায়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুরসভার ইঞ্জিনিয়াররা।

ঘটনাস্থলে মেয়র পারিষদ
বিস্ফোরণ হওয়া এলাকা ঘিরে ফেলা হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ তা স্পষ্ট না হলেও, প্রাথনমিক অনুমান, রাস্তার নিচে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ হয়েছে। এছাড়াও
নিকাশি নালার মধ্যে জমে যাওয়া গ্যাসেও বিস্ফোরণ হতে পারে বলে অনুমান। ঘটনাস্থলে যান মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।












Click it and Unblock the Notifications