লোকসভা ভোটের মুখে কলকাতায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার! লালবাজারের গোয়েন্দাদের জালে এক
নিউমার্কেট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে চাঞ্চল্য। বিশেষ করে লোকসভা ভোটের ঘোষণার মুখে টাকা উদ্ধারে নির্বাচনের সঙ্গে যোগসাজসও খতিয়ে দেখা হচ্ছে।
নিউমার্কেট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে চাঞ্চল্য। বিশেষ করে লোকসভা ভোটের ঘোষণার মুখে টাকা উদ্ধারে নির্বাচনের সঙ্গে যোগসাজসও খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা শাখা। সদর স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় তালতলা থানা এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিম খানকে।

প্রায় সাতাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার। পুরোটাই ২ হাজার এবং ৫ শো টাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর থেকে মহম্মদ ওয়াসিম খানের ওপর নজর রাখছিল লালবাজারের গোয়েন্দা শাখা। শনিবার রাতে সদর স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে অপেক্ষা করতে থাকেন গোয়েন্দারা। হঠাৎই পিঠে ব্যাগ নেওয়া অবস্থায় ওয়াসিম খানকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, টাকার উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের কাজে লাগানোর জন্য এই টাকা আনা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ওয়াসিম খানকে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর দলের বাকিদের সন্ধানে অভিযান করতে চায় পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications