Howrah: হাওড়ায় ‘অরক্ষিত’ SBI এটিএমে লুঠ, ভাঙচুরের পর আগুনও জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা

Howrah ATM Loot: কলকাতার যাদবপুরে এটিএমে জালিয়াতির মাঝেই এবার হাওড়ায় এটিএমে লুঠ। সার্ভে পার্কের পর এবার সাঁকরাইলেও (Sankrail) 'অরক্ষিত' এসবিআইয়ের (SBI) এটিএম। হাওড়ার সাঁকরাইলের আলমপুরে (Alampur) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ডাকাতির অভিযোগ। আন্দুল রোডের ধারে ওই এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। নগদ কত টাকা লুট হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীদের দল শনিবার ভোরে এই ঘটনা ঘটিয়েছে। এটিএমের মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। এটিএম মেশিন ভাঙাচোরা অবস্থায় ছিল। একটি অংশ বাইরে পড়ে আছে। মেশিনে অগ্নিসংযোগও করা হয়। ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার পুলিশ-সহ উচ্চপদস্থ অফিসাররা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

atm

আন্দুল রোডের ধারে আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএম থেকে ভোররাতে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে টাকা লুঠ করা হয়। শুধু মেশিনে আগুন জ্বালিয়েই নয়, প্রমাণ লোপাটে সিসিটিভিও ভাঙচুর করা হয়। প্রমাণ সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিমও। খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন তারা। তাদের সঙ্গে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশও।

গোটা এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ব্যাঙ্কের স্থানীয় ব্রাঞ্চেও। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ। কিন্তু গোটা ঘটনায় রাতের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। এটিএমগুলিতে নিরাপত্তারক্ষী না থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। খুলেআম দুষ্কৃতী তাণ্ডব ও টাকা লুঠপাটের ঘটনায় এটিএমগুলিতে ব্যাঙ্কের রক্ষণাবেক্ষণ নিয়েও উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, এবার খাস কলকাতায় এটিএম প্রতারণা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে প্রতারণার অভিযোগ। শুক্রবার যাদবপুরে কিশোর ভারতী স্টেডিয়ামের উল্টোদিকে এটিএমে কার্ড পাঞ্চ করার পরও টাকা বের হয়নি বলে অভিযোগ। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ব্যাঙ্ক লাগোয়া এটিএমেই খোদ জালিয়াতির স্বীকার একাধিক গ্রাহক।

অভিযোগ, এটিএমে কার্ড ঢোকাতেই তা লক হয়ে যায়। বাধ্য হয়ে এটিএমের গায়ে থাকা টোল ফ্রি নম্বরে ফোন করেন গ্রাহকরা। ফোন করলে সেখানে বলা হয়, কার্ড আনলক করতে হলে ক্যানসেল বাটন টিপতে হবে। এদিকে পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন টিপতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা। টাকার অঙ্ক দেওয়ার পরও টাকা বের হয়নি। অথচ অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ডেবিট হয়ে গিয়েছে পরপর টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+