Howrah Station: হাওড়া স্টেশনে ঢোকার আগে আর দীর্ঘক্ষণ দাঁড়াবে না ট্রেন, বড় কাজ সেরে ফেলল রেল; জানুন বিশদে

Howrah Station: হাওড়া স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়াতে চলছিল প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। শুক্রবার সেই ১৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের (Platform Extension) কাজ শেষ হয়েছে বলে জানাল রেল। আর তার ফলে এবার থেকে হাওড়ার ১৫ নম্বর প্ল্যাটফর্মে দূরপাল্লার ২৪ কোচের ট্রেন অনায়াসেই দাঁড়াতে পারবে। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানাল পূর্ব রেল।

পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বেরোনোর ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে ১৫ নম্বর প্ল্যাটফর্মের এই সম্প্রসারণের কাজ শেষ হওয়ার ফলে। হাওড়ায় ঢোকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হবে না দূরপাল্লার ২২ বা ২৪টি কোচের বেশি এক্সপ্রেস বা মেলের ক্ষেত্রে। প্ল্যাটফর্ম পেতে অপেক্ষা করতে হবে না আউটারে।

howrah

৩১২ মিটারের প্ল্যাটফর্ম বাড়িয়ে ৬০০ মিটার করা হয়েছে। শুধু লম্বায় নয়, চওড়াতেও গড়ে ২ মিটার সম্প্রসারণ করা হয়েছে ১৫ নম্বর প্ল্যাটফর্ম। এতদিন ১২ কোচের ইএমইউ লোকাল ট্রেন ছাড়া দূরপাল্লার মেল এক্সপ্রেস ছাড়ত না ওই প্ল্যাটফর্ম থেকে। তবে এবার থেকে ২২ বা ২৪ কোচবিশিষ্ট দূরপাল্লার ট্রেন ছাড়বে ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে।

প্ল্যাটফর্মের যাত্রী শেডও ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্মের গোটাটাই শেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যার ফলে বৃষ্টি বা প্রখর রোদ থেকে বাঁচতে সুবিধা হবে যাত্রীদের।

প্ল্যাটফর্ম সম্প্রসারণের ফলে রেল লাইন সরানোর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। অর্থাৎ এবার থেকে পূর্ব রেল হোক বা দক্ষিণ পূর্ব রেলের দূরপাল্লার ট্রেনগুলিকে হাওড়া ঢোকার আগে বেশি দাঁড়াতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+