বদলে যাবে রাস্তা, বাড়বে গতি! রাজ্যের 'রাস্তাশ্রী' প্রকল্পে জানেন কীভাবে সুবিধা পাবেন

রাজ্যের রাস্তাগুলির অবস্থা নিয়ে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কাজের মাণ নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক প্রশাসনিক মিটিংয়ে। তবে পঞ্চায়েতের আগে গ্রাম বাংলার রাস্তাগুলিকে তৈরি করতেই এই সিদ্ধান্ত

সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে দিদির দূতেরা বারবার ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়েছেন। কোথাও রাস্তা নেই তো কোথাও রাস্তা খারাপ। তা নিয়ে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। আর এই অবস্থায় রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

আজ বুধবার আগামী অর্থবছরের জন্যে বাজেট পেশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেখানেই একাধিক নয়া প্রকল্পের ঘোষণা করা হয়। যার মধ্যে একটি 'রাস্তাশ্রী'

রাস্তাশ্রী প্রকল্প আসকে কি?

রাস্তাশ্রী প্রকল্প আসকে কি?

নয়া এই প্রকল্পের ঘোষণা করেন এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, নয়া এই প্রকল্পের মাধ্যমে এগারো হাজার পাঁচশ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে। শুধু রাস্তা তৈরিই নয়, পুরানো রাস্তাগুলিও নয়া এই প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে এদিন মন্ত্রী জানিয়েছেন। এজন্যে একটি সমীক্ষা চালানোর কথাও এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে নয়া এই প্রকল্পের জন্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এদিন রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য।

 গ্রামীণ সড়কের উন্নয়ন উদ্যোগী রাজ্য

গ্রামীণ সড়কের উন্নয়ন উদ্যোগী রাজ্য

এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গ্রামীণ সড়কের উন্নয়নে উদ্যোগী রাজ্য। এমনকি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলেও এদিন জানান তিনি। শুধু তাই নয়, গ্রামীণ সড়কগুলিকে নয়া এই প্রকল্পের মাধ্যমে মজবুত করা হবে। এছাড়াও রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আছে। সেই সমস্ত রাস্তার সঙ্গে গ্রামের রাস্তাগুলিকে সংযুক্ত করারও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলেও এদিন জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। এতে গ্রামীণ সড়ক ব্যবস্থা ঢেলে উন্নয়ন হবে বলেও দাবি করা হয়েছে রাজ্যের তরফে।

পঞ্চায়েতের আগে মন পাওয়ার চেষ্টা

পঞ্চায়েতের আগে মন পাওয়ার চেষ্টা

যদিও বিরোধীদের মতে, মানুষের ক্ষোভ বাড়ছে। রাস্তা নিয়ে যেভাবে দিদির দূতেরা গ্রামে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়েছে তাতে অস্বস্তি বেড়েছে শাসক তৃণমূলের। এই অবস্থায় নয়া এই রাস্তাশ্রী প্রকল্প বলেই মত বিরোধীদের। শুধু তাই নয়, সামনেই পঞ্চায়েত ভোট! আর সেখানে তাকিয়ে গ্রামীণ উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে তা কার্যত মনেই করা হয়েছিল। এই অবস্থায় নয়া এই প্রকল্পের ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+