Special Trains: দুর্গাপুজোয় সাঁতরাগাছি থেকে ছাড়বে এই ট্রেনগুলি! যাত্রীদের জন্য বড় ঘোষণা

Special Trains: সামনেই দুর্গাপুজো (Durga Puja 2024)। এরপর দিওয়ালী এবং ছটপুজো। দেশজুড়ে উৎসবের মেজাজ। এই সময়ের দীর্ঘ ছুটিতে বহু মানুষ বাড়ি ফেরেন। এমনকি বেড়াতেও যান দেশের বিভিন্ন প্রান্তে। বিপুল এই ভিড় সামাল দিতে প্রস্তুত রেলওয়ে। ৫১৯ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার অর্থাৎ ১লা অক্টবর থেকেই চালানো হচ্ছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। গত বছরের তুলনায় এই বছর উৎসবের মরশুমে আরও অতিরিক্ত ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু এরপরেও টিকিটের জন্য হাহাকার।

train

  • Special Trains দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের বিশেষ ট্রেন

ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের উৎসবের মরশুমে ছয়টি অতিরিক্ত স্পেশাল ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন দুর্গাপুজো, দিওয়ালী এবং ছটপুজোকে মাথায় রেখে চালানো হবে। উত্তরপ্রদেশ এবং বিহার বহু মানুষ এই সময় যাত্রা করেন। সেই সমস্ত যাত্রীদের কথা ভেবেই এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এক নজরে দেখে নিন কোন রুটে কোন ট্রেন চলছে।

  • Special Trains এক নজরে ট্রেনগুলি

08893 গোন্দিয়া - সাঁতরাগাছি দুর্গা পূজা বিশেষ: গোন্দিয়া থেকে ৪ এবং ৯ অক্টোবর চালাবে
08894 সাঁতরাগাছি -গোন্দিয়া দুর্গা পূজা স্পেশাল সাঁতরাগাছি থেকে ৫ এবং ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে
08895 গোন্দিয়া - ছাপড়া ছট পূজা স্পেশাল: গোন্দিয়া থেকে ৩ এবং ৪ নভেম্বর চালানো হবে।
08896 ছাপড়া - গোন্দিয়া ছট পুজো স্পেশাল, ছাপড়া থেকে ৪ এবং ৫ নভেম্বর ২০২৪ চালানো হবে
08897 গোন্দিয়া -পাটনা ছট পুজো স্পেশাল: গোন্দিয়া থেকে ৩ এবং চার নভেম্বর চলবে
08898 পাটনা - গোন্দিয়া ছট পুজো স্পেশাল: পাটনা থেকে ৪ এবং ৫ নইভেম্বর চলবে বলে জানা যাচ্ছে।

  • Special Trains উৎসবকে মাথায় রেখে বাড়তি নজর

দীর্ঘ দুমাস ধরে চলছে উৎসবের মরশুম। এই সময় ধরেই রেলে বাড়তি চাপ প্রত্যেক বছরই থাকে। এই বছরও ছবিটা বদল হয়নি। উলটে বেড়েছে। এই অবস্থায় যাত্রী সাছন্দ্য এবং সুরক্ষার দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। ট্রেনগুলির পাশাপাশি ট্র্যাকগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে। গত কয়েকমাসের মধ্যে একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশের মানুষ। এমনকি গত কয়েকদিনে বিভিন্ন ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে রেল। সবদিক মাথায় রেখেই ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+