কলকাতার বুকে জাতীয় রাজনীতির মেগা শো! কেমন হল প্রস্তুতি, খুঁটিনাটি একনজরে

শনিবার ব্রিগেডের মঞ্চকে ব্যবহার করে লোকসভা নির্বাচনে বিজেপি বিদায়ের ডাক দেবে তৃণমূল কংগ্রেস।

শনিবার ব্রিগেডের মঞ্চকে ব্যবহার করে লোকসভা নির্বাচনে বিজেপি বিদায়ের ডাক দেবে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দলের নেতারাও একইসঙ্গে একইসুরে সুর মিলিয়ে মমতাকে সমর্থন জানাবেন বলেও মনে করা হচ্ছে। আর সেই সভা ঘিরেই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোর ৪টে থেকে শুরু করে সারাদিন কলকাতার রাস্তার প্রহরায় থাকবে পুলিশ। সঙ্গে থাকবে আরও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী।

মোট পাঁচটি মঞ্চ

মোট পাঁচটি মঞ্চ

মূল মঞ্চের দুপাশে ছোট করে ২টি করে মঞ্চ। সবমিলিয়ে মোট পাঁচটি মঞ্চ থাকবে। একদিকে যেমন থাকবেন তৃণমূলের নেতানেত্রীরা, অন্যদিকে তেমন থাকবেন রাজ্যের বিভিন্ন শিল্পী থেকে বিশিষ্টজনেরা।

প্রতিটি মঞ্চের আলাদা প্রবেশপথ

প্রতিটি মঞ্চের আলাদা প্রবেশপথ

প্রতিটি মঞ্চে প্রবেশের আলাদা ব্যবস্থা থাকবে। মঞ্চের সামনে থাকবে বিশাল ব্যারিকেড। অনেকটা জায়গা জুড়ে ঘিরে রাখা হবে বাঁশের বেড়া দিয়ে। ৮জন বড় মর্যাদার পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন।

থাকছে বিশাল বাহিনী

থাকছে বিশাল বাহিনী

সুবিশাল মঞ্চ ঘিরে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল। থাকছে অ্যাম্বুল্যান্স, দমকল ও কম্যান্ডো বাহিনী। ভিভিআইপি অতিথিদের যাওয়া-আসা ও ব্রিগেডের জন্যও থাকছে নজিরবিহীন নিরাপত্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+