Cyclone Dana West Bengal Effect: দুয়ারে দানা, কলকাতায় জানেন কতটা ভয়ঙ্কর হবে এই ঘূর্ণিঝড়
Cyclone Dana West Bengal Effect: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'দানা'। বুধবার মধ্যরাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। আজ বৃহস্পতিবার আরও শক্তি পাকিয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এখনও পর্যন্ত যা খবর, সাগরদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
শুধু তাই নয়, ওডিশার পারাদ্বীপ থেকে আর মাত্র ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ধামারা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাইক্লোন 'দানা'র অবস্থান (Cyclone Dana West Bengal Effect) বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

- Cyclone Dana West Bengal Effect: কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস
যদিও ইতিমধ্যে সাইক্লোন দানার প্রভাব (Cyclone Dana West Bengal Effect) পড়তে শুরু করেছে। বাংলার উপকূল এলাকায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়তে সেই পরিস্থিতির আরও বদল হবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শুধু উপকূল এলাকায় নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি সর্বোচ্চ ঘণ্টায় ৯০ কিমি বেগেও ঝড় বইতে পারে বলে কার্যত আশঙ্কা হাওয়া অফিসের।
- Cyclone Dana West Bengal Effect: ভারী বৃষ্টি কোথায় কোথায়?
কলকাতা এবং শহরতলির আকাশ সকাল থেকেই কালো মেঘে ঢাকা। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি (Cyclone Dana West Bengal Effect) হচ্ছে। তবে দুপুরের পর থেকে আরও বদল ঘটবে আবহাওয়ার। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে কলকাতা হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এই সময় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বইতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
- Cyclone Dana West Bengal Effect: ১২০ কিমি বেগে বইবে ঝড়
এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা (Cyclone Dana West Bengal Effect)। লাল সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জন্য। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১২০ কিলোমিটার গতিবেগে সে জেলায় ঝড় বয়ে যেতে পারে। সেক্ষেত্রে ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কা। আবহাওয়াবিদরা বলছেন, কার্যত ভয়ঙ্কর এই ঝড়ে কাঁচা বাড়ি, বিপজ্জনক বাড়ি ভেঙে পড়তে পারে। এমনকি নীচু এলাকা থেকে প্লাবিত হওয়ার কথাও জানানো হয়েছে।
যদিও ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে নবান্নের তরফে। লক্ষাধিক মানুষকে নিরাপদ যাওয়ায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। চালানো হচ্ছে কড়া নজরদারি।












Click it and Unblock the Notifications