কতদিন তিনি থাকবেন, দলকে জানাবেন! অবসর না দলবদল, তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যে কিসের ইঙ্গিত
তিনি কতদিন দলে থাকবেন, তা দলকে জানিয়ে দেবেন। সঙ্গে মন্তব্য তাঁকে ধরে রাখা কঠিন। দলকে জানানো উচিত। তাই বিষয়টি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। তাহলে কি বরাহনগরের তৃণমূলের (Trinamool Con
তিনি কতদিন দলে থাকবেন, তা দলকে জানিয়ে দেবেন। সঙ্গে মন্তব্য তাঁকে ধরে রাখা কঠিন। দলকে জানানো উচিত। তাই বিষয়টি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। তাহলে কি বরাহনগরের তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক (MLA) তাপস রায় (Tapas Roy) দলবদল করবেন, নাকি অন্য কিছু, যা নিয়ে জল্পনা তীব্র হয়েছে।

দলের কর্মসূচিতে বিধায়কের মন্তব্য
রবিবার দলের এক কর্মসূচিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। তাপস রায় বলেছেন, আর হয়ত কয়েকটা বছর। আর বেশিদিন তিনি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করার ইচ্ছা নেই। থাকবেনও না। আর তাঁকে ধরে রাখাও বেশ কঠিন। আগের নির্বাচনে লড়াইয়ের সময় তিনি বলেছিলেন। এবার শুধু দলকে জানানোর অপেক্ষা। দলের কর্মসূচিতে বিধায়কের এই মন্তব্যে কর্মীরা হইহই করে ওঠেন। সবাই জানান, তাপস রায়কে তাঁরা ছাড়বেন না।

দলের নেতার সঙ্গে সংঘাতের জের
সূত্রের খবর অনুযায়ী, উত্তর কলকাতার এক প্রভাবশালী তৃণমূল নেতার সঙ্গে তাপস রায়ের সংঘাত চলছিল। তাপস রায় উত্তর কলকাতার সভাপতি থাকার সময়েও ওই নেতার সঙ্গে মতবিরোধ সামনে এসেছিল। যে বিষয়টি সম্পর্কে দল অবগত। তার জেরেই তাপস রায় এদিন এই মন্তব্য করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ালেন।
প্রসঙ্গত তাপস রায় সোমেন মিত্রের অনুগামী বলে পরিচিত। ২০১১ সালে তৃণমূল তাঁকে বরাহনগর থেকে প্রার্থী করে। পরপর তিনবার সেই কেন্দ্র থেকেই জয়ী। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ের পরে দলের এই দক্ষ সংগঠককে মন্ত্রিসভায় রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

তাপস রায় দলের সম্পদ
তাপস রায়ের কার্যত রাজনীতি ছাড়ার এই বার্তা নিয়ে শোরগোল তৃণমূল শিবিরে। সামনে সবাই প্রশ্ন করছেন কেন এমন মন্তব্য? দলের বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, তাপস রায় দলের সম্পদ। তিনি দক্ষ সংগঠক। কোন প্রেক্ষিতে এই মন্তব্য তাপস রায় করেছেন, তা তাঁর জানা নেই। এব্যাপারে দলের তরফে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি।

ব্যাখ্যা দিয়েছেন তাপস রায়
তবে পরে বিষয়টি নিয়ে তাপস রায় নিজের মতো করে সংবাদ মাধ্যমকে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন কারও কোনও জিনিস বেশিদিন ধরে করা ঠিক নয়। গাভাসকারের প্রসঙ্গে টেনে তিনি বলেছেন, হাতে সেঞ্চুরি থাকতে থাকতে মাঠ ছাড়া ভাল। নইলে সিলেক্টরদের ঘাড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা। তিনি বলেছেন, রাজনীতিবিদদেরও অবসরের সময় থাকা উচিত। দলের সঙ্গে কোনও মতবিরোধ নেই বলেও জানিয়েছেন তিনি।
তাপস রায় বলেছেন যাঁরা তাঁকে ভালবাসেন, তাঁরা জানিয়েছেন, রাজনীতি ছাড়তে দেবেন না। কিন্তু কোনও ব্যক্তি যদি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে কি কাউকে আটকে রাখা যায়? বিষয়টি সম্পূর্ণ নিজের বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications