চাকরি প্রার্থীদের কাছ থেকে কীভাবে টাকা তুলতেন! কুন্তলের 'গোপন রহস্য' ফাঁস করল CBI
ইতিমধ্যে কুন্তলকে কয়েক দফায় জেরা করেছে ইডি। আর তাঁকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এবার তদন্তে আরও চাঞ্চল্যকর মোড়।
নিয়োগ-দু্র্নীতির তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে! এবার তদন্তের গভীরে যেতেই কার্যত বিস্ফোরক তথ্য তদন্তকারী সংস্থার হাতে। বিশেষ করে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের একের পর এক দুর্নীতি সামনে আসছে। জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের ভুয়ো রেজাল্ট দিতেন কুন্তল। যা দেখে রীতিমত অবাক সিবিআই এবং ইডির আধিকারিকরা।
যদিও তদন্তকারীদের মতে দুর্নীতি এবং ষড়যন্ত্র একেবারে গভীরে পৌঁছে গিয়েছে। ফলে এরপরেও বিস্ফোরক তথ্য তদন্তে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তদন্তে ঠিক কি উঠে এল?
সিবিআইয়ের হাতে একাধিক রেজাল্ট এসেছে। যেগুলি ২০১৪ সালের টেট উত্তীর্নদের বলে জানা যাচ্ছে। এবং সেগুলি নাকি সম্পূর্ণই ভুয়ো বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত কুন্তল এই সমস্ত কেলেঙ্কারি করে এই রেজাল্ট চাকরি প্রার্থীদের দিতেন। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে লক্ষাধিক টাকা কুন্তল নিতেন বলেও দাবি করছে সিবিআই। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম। কীভাবে এই ম্যাজিক ঘটত? সেটাই ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের।

ভুয়ো ওয়েবসাইট খোলা হয়নি তো?
যদিও তদন্তকারীরা মনে করছেন কুন্তলের সঙ্গে পর্ষদের একাধিক কর্তাদের যোগাযোগ ছিল। তাঁদের কারসাজিদের এই ধরনের ঘটনা ঘটত বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। তবে পর্ষদের নামি ভুয়ো ওয়েবসাইট খোলা হয়নি তেমন আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। ফলে এই বিষয়টি নিয়েই কুন্তলকে জেরা করতে চায় সিবিআই। বর্তমানে ইডির হেফাজতে থাকার পর জেল হেফাজতে রাখা হয়েছে কুন্তলকে। তবে খুব শীঘ্রই কুন্তলকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই।

কুন্তলকে কয়েক দফায় জেরা করেছে ইডি
ইতিমধ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে কুন্তলকে কয়েক দফায় জেরা করেছে ইডি। আর তাঁকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে। এমনকি অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে শুধুমাত্র কুন্তল ঘোষই ১০০ কোটি টাকা নিয়ে থাকতে পারেন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন গোপাল দলপতি। নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যে এই ব্যক্তির নাম সামনে এসেছে। কুন্তলই গোপালের নাম প্রথম সামনে আনেন। এমনকি তাপসের মুখ থেকেও গোপাল দলপতির নাম সামনে এসেছে। কুন্তলের বাড়ি থেকে একাধিক ওএমআর শিট পাওয়া গিয়েছে। এমনকি ২০২২ এর ওএমআর শিটও পাওয়া গিয়েছে।

একাধিক অভিযোগ কুন্তলের বিরুদ্ধে
কুন্তল ঘোষের বিরুদ্ধে একাধিক বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের সঙ্গে যুক্ত কুন্তল ঘোষ। ১৫ টির বেশি টিচার্স ট্রেনিং কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার নথি থেকে মিলেছে একাধিক তথ্য। একাধিক বেসরকারি কলেজের ট্রাস্ট্রের সদস্য ছিলেন কুন্তলের ফ্ল্যাট থেকে উদ্ধার একাধিক কাগজ পত্রে সেই সব তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। কোন কোন বেসরকারি কলেটের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তা জানার েচষ্টা চলছে।












Click it and Unblock the Notifications